Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে ‘আই অ্যাম মালালা’

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: October 24, 2013 | 12:59 PM

 
পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলন কর্মী মালালা ইউসুফজাইয়ের লেখা বই ‘আই অ্যাম মালালা’ জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হচ্ছে। পাকিস্তানের সোয়াত উপত্যকার বাসিন্দা মালালার অপরাধ ছিল স্কুলে যাওয়া। বছর খানেক আগে শুধু সেই কারণেই তালেবানের গুলির শিকার হতে হয়েছিল তাকে। হার মানেনি মালালা ইউসুফজাই। কয়েক মাস পাঞ্জা লড়ে হারিয়েছে মৃত্যুকে। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা মালালা লিখে রেখেছে বইয়ে। ‘আই অ্যাম মালালা’ বইয়ের প্রতি ছত্রে উঠে এসেছে পাকিস্তানের তালেবান অধ্যুষিত এলাকার মেয়েদের দুর্দশার কথা। এবার সেই অভিজ্ঞতার কথা জানতে পারবে মার্কিন মুলুকের পড়ুয়ারা।
মালালার অভিজ্ঞতার দলিল ‘আই অ্যাম মালালা’ এবার অন্তর্ভুক্ত হচ্ছে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে। তবে, আই অ্যাম মালালার পুরোটাই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে না। বইটির প্রকাশনা সংস্থার সঙ্গে বসবেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। বইটির কোন অংশ কতটা ও কীভাবে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা যায় তা নিয়ে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমের পর হাই স্কুলের পাঠ্যক্রমেও অন্তর্ভুক্ত হবে ‘আই অ্যাম মালালা’। শুধু নারী শিক্ষা নয়, মুসলিম দুনিয়ায় মেয়েদের অবস্থা জানার ক্ষেত্রেও মালালা অভিজ্ঞতার দলিল কাজে লাগবে— মত আন্তর্জাতিক মহলের। 
‘মার্কিন গুপ্তচরবৃত্তি নিয়ে ফ্রান্সের দাবি সম্পূর্ণ মিথ্যা : ক্লাপার
বিবিসি
মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান জেমস ক্লাপার আমেরিকার বিরুদ্ধে ফ্রান্সের করা টেলিফোনে আড়িপাতার অভিযোগ ‘মিথ্যা’ বলে দাবি করেছেন। ফ্রান্সে মার্কিন গোপন নজরদারি নিয়ে লা মন্ডে পত্রিকার ওই প্রতিবেদনকেও চ্যালেঞ্জ করেন ক্লাপার।
ক্লাপার মঙ্গলবার এক বিবৃতিতে জানান, মার্কিন গোয়েন্দা কার্যক্রম নিয়ে সমপ্রতি ফ্রান্সের লা মন্ডে পত্রিকা অসত্য ও বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে।
ওই বিকৃতিতে তিনি আরো বলেন, ‘মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ সমপ্রতি ফ্রান্সের সাত কোটি তিন লাখ ফোন কল ট্র্যাক করেছে ফ্রান্সের এমন দাবি মিথ্যা।’
ক্লাপার বলেন, ‘মার্কিন গোপন কার্যক্রম নিয়ে তিনি কোনো আলোচনা করতে চান না।’
এর আগে ফ্রান্স দাবি করে ২০১২ সালের ১০ ডিসেম্বর থেকে এই বছরের ১৩ জানুয়ারি পর্যন্ত মাত্র ৩০ দিনে সরকারি কর্মচারী, ব্যবসায়ী ও সন্দেহভাজন সন্ত্রাসীসহ বিভিন্ন পেশার মানুষের ফোনকল ট্র্যাকিং করে এনএসএ।
আমেরিকার সাবেক গোয়েন্দা কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যের পরিপ্রেক্ষিতে এই খবর দিয়েছে ফ্রান্সের লা মন্ডে পত্রিকা।
এদিকে, ফ্রান্সের নাগরিকদের বিরুদ্ধে আমেরিকান গোয়েন্দা সংস্থার আড়িপাতার ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোমবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে প্যারিস।
দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ তার দেশে মার্কিন গুপ্তচরবৃত্তির ঘটনায় কঠোর সমালোচনা জানিয়ে প্রেসিডেন্ট ওবামার কাছে কৈফিয়ত চেয়েছেন।জি নিউজ/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV