ওহাইও’র কলম্বাসে শখের বাগানে সাধের লাউ
সাবেদ সাথী, বাংলা প্রেস: যুক্তরাষ্ট্রের ওহাইও’র কলম্বাসে গ্রীষ্ম মওসুমে বাড়ির পাশে শখের বাগান গড়ে তোলা বাংগালিদের কাছে যেন নৈমত্যিক ব্যাপার।এতে প্রায় সকলেই সফলতা পায় দেশি শাক শব্জির সাধ মেটানোর। বাগানের শাক সবজি দিয়ে সংসারে যেমন অর্থ সাশ্রয় হয়, তেমনি সবজি বিতরন করে প্রতিবেশীদেরকেও সাহায্য করে থাকেন অনেকেই। ওহাইও’র কলম্বাসসহ বিভিন্ন শহরে বসবাসকারী বাংলাদেশিদের বাড়ির সামনে বা ব্যাকইয়ার্ডে সবজি চাষ নতুন কোন ঘটনা নয়। প্রতি বছর গ্রীষ্মের শুরুতেই কম বেশি সকলেই নানা জাতের সবজি চাষ করে থাকেন। বাড়ির পাশে সবজি চাষ শুধু অর্থ সাশ্রয়ই নয়, টাটকা শাক সবজি খাওয়ার সাধও মেটান অনেকেই।
চলতি বছর গ্রীষ্মের শুরুতেই কলম্বাসের ওরথিংটন স্ট্রিটে বাড়ির পাশে শখ করে সবজি বাগান গড়ে তোলেন ড.আব্দুল হক শরীফ। বাংলাদেশ থেকে নানা জাতের শাক সবজির বীজ সংগ্রহ করে ধীরে ধীরে গড়ে তোলেন একটি সবজি বাগান। হরেক রকম শাক সবজিতে ভরা টগবগে এ বাগান দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। এ বাগানে রয়েছে লাউ, কুমড়া, লালশাক, শশা, টমেটো, মরিচ ও ডাঁটা। বাগানের শুরু থেকে এ পর্যন্ত আর সবজি কিনতে হয়নি।বাগান করে তিনি যেমন আনন্দ পান তেমনি উপকৃত হন প্রতিবেশীরা। ওহাইও’র কলম্বাসসহ বিভিন্ন শহরে বসবাসকারী শতাধিক বাংলাদেশি নিজ নিজ বাড়ির পাশে সবজির চাষ করেছেন। প্রতি মাসে তাদের সাশ্রয় হয়েছে বিপুল পরিমান অর্থ। একই সাথে তারা টাটকা সবজির স্বাদও গ্রহণ করছেন তৃপ্তি ভরে। উল্লেখ্য, ড.আব্দুল হক শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। বর্তমানে কলম্বাসে ন্যাশনওয়াইড ইন্স্যুরেন্সে কর্মরত রয়েছেন। এর আগে তিনি কানেকটিকাটের বাসিন্দা ছিলেন।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন