‘ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস’র প্রতারণার শিকার ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত বাংলাদেশ সোসাইটির : সোসাইটি অফিসে খোলা হয়েছে সেন্টার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বহুল আলোচিত ‘ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস’-এর প্রতারণার শিকার ভুক্তভোগী হাজারো প্রবাসীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সোসাইটি ইনক। সোসাইটির কার্যকরী পরিষদের সভায় ইতিপূর্বে ভুক্তভোগীদের সাথে সোসাইটির কর্মকর্তা ও বাংলাদেশী-আমেরিকান আইনজীবিদের মধ্যকার মতবিনিময়/পরামর্শ সভার পর সোসাইটির কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৮ জুলাই শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সোসাইটির কার্যকরী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে গত ৬ জুলাই প্রতারণার শিকার ভুক্তভোগীদের সাথে সোসাইটি কার্যালয়ে মতাবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোসাইটির সভাপতি কামাল আহমেদে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দীকি। সভায় কার্যকরী পরিষদের ১৯জন কর্মকর্তার মধ্যে ১৬জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত মোতাবেক ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের প্রতারণার শিকার ভুক্তভোগীদের জন্য সোসাইটি অফিসে সেন্টার খোলা হয়েছে। এতে সংশ্লিস্ট সকলকে তাদের অভিযোগ সম্পর্কিত তথ্য/ডকুমেন্ট জমা দেয়ার অনুরোধ করা হয়েছে। সভায় সোসাইটির অন্যান্য সাংগঠনিক বিষয়েও আলোচনা এবং সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- সৈয়দ এমকে জামান, সাংগঠনিক সম্পাদক- আবুল কালাম ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোহাম্মদ রিজু, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, সমাজ কল্যাণ সম্পাদক- নাদির এ আইয়ুব, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এম হোসেন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক- আহসান হাবিব, এবং কার্যকরী পরিষদ সদস্য- ফারহান চৌধুরী, মাইনুদ্দীন মাহবুব, মোহাম্মদ আজাদ বাকির, মোহাম্মদ সাদি মিন্টু ও আবুল কাসেম চৌধুরী।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ