ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপিত
ইউএসএ নিউজ: যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়। এই উপলক্ষে দূতাবাস ব্যাপক কর্মসূচী গ্রহন করে।বিকেলে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের সভায় সভাপতিত্ব করেন। শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এ উপলক্ষে বক্তব্য প্রদান করেন। বক্তারা বাংলাদেশের জাতীয় জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ অবদানের কথা তুলে ধরেন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য জাতির জনকের স্বপ্নের বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবন সম্পর্কে নতুন প্রজন্মকে যথাযথভাবে অবহিত করার উপর জোর দেন।
রাষ্ট্রদূত আকরামুল কাদের তাঁর বক্তৃতায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর মহাকাব্যিক ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর একটি প্রামান্য চিত্রও অনুষ্ঠানে প্রদর্শিত হয়।
এর আগে, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেরা চিত্র ও রচনার জন্য শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030