ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট, ভিসা, “নো ভিসা রিকোয়ার্ড” সীল ও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আবেদনের সর্বশেষ অবস্থা জানাতে “অন লাইন ট্র্যাকিং” পদ্ধতি চালু
শামিম আহমদ, ওয়াশিংটন ডি.সি.: ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস পাসপোর্ট, ভিসা, “নো ভিসা রিকোয়ার্ড” সীল ও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আবেদনপত্রের সর্বশেষ অবস্থা জানার সুবিধার্থে “অন লাইন ট্র্যাকিং” পদ্ধতি চালু করেছে।
“মুজিববর্ষ” উদ্যাপনের অংশ হিসেবে কনস্যুলার সেবা উন্নতকরণের এই প্রচেষ্টা গৃহীত হয়েছে।
এই ট্র্যাকিং পদ্ধতির মাধ্যমে আবেদনকারী তার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। এজন্য আবেদনকারী তাদের কম্পিউটার অথবা মোবাইল ফোনে নি¤েœাক্ত লিংক অনুসরণ করবেন (http://bdembassyusatracking.org/)। এছাড়া, এই পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে ই-মেইলের মাধ্যমে আবেদনকারীকে তাদের আবেদনের উপর গৃহীত কার্যক্রমের প্রতিটি ধাপ সম্পর্কে অবহিত রাখা হবে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ৫ ফেব্রুয়ারি এই “অন লাইন ট্র্যাকিং” পদ্ধতি উদ্বোধন করেন।
তিনি আশা প্রকাশ করেন এই পদ্ধতি চালুর ফলে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সেবা আবেদনকারীদের দু:শ্চিন্তা লাঘব হবে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি