ওয়াশিংটনের দিকে ধেয়ে আসছে প্রচণ্ড তুষারঝড়

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল তুষারে ঢেকে দিয়ে প্রচণ্ড তুষার ঝড় এখন রাজধানী ওয়াশিংটনের দিকে ধেয়ে আসছে। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়া রাস্তায় গাড়ি দুর্ঘটনায় শিশুসন্তানসহ এক নারী নিহত হয়েছেন। ঝড়টি ওয়াশিংটনের ওপর দিয়ে বয়ে যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ। তুষার ঝড়টি এদিন পূর্বমুখে ওহিও উপত্যকা হয়ে অ্যাপলেশিয়ান উচ্চভূমির মধ্যদিয়ে মধ্য আটলান্টিক উপকূলের ওপর দিয়ে বয়ে যাবে। ঝড়টি বয়ে যাওয়ার সময় ওয়াশিংটনে গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হবে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া বিভাগের মুখপাত্র ক্রিস ভ্যাক্ক্যারো জানিয়েছেন, ‘এটি ভেজা, ভারী ও পেঁজা তুলার মতো তুষারে আচ্ছন্ন থাকবে।’ ওকলাহোমার ঝড় পূর্বাভাস কেন্দ্রের ধারণা, দিন শেষে চার থেকে ছয় ইঞ্চি ও রাতের মধ্যে ওয়াশিংটন এলাকা কয়েক ইঞ্চি তুষারে ঢেকে যাবে। মঙ্গলবার মধ্যরাতে শিকাগো ৪ থেকে ৮ ইঞ্চি তুষারে ঢেকে যাবে বলে শহরটির বাসিন্দাদের সতর্ক করেছিল জাতীয় আবহাওয়া বিভাগ। মঙ্গলবার সন্ধ্যার ব্যস্ত সময় শিকাগোতে ভারী তুষারপাত হচ্ছিল বলে জানিয়েছে ইলিনয়িসের সড়ক টহল পুলিশ।রয়টার্স/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests