ওয়াশিংটনে কবিগুরুর গানে সুরবিতান’র বসন্ত সন্ধ্যা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন: সুরে সুরে ধ্বনিত হলো ভালবাসার বাণী। গানের কথা ধরে উঠে এলো প্রেমিক-প্রেমিকার হৃদয়ের আর্তি। আর সুরাশ্রিত সেই অনাবিল প্রেমময় উচ্চারণে একইসঙ্গে মুগ্ধ ও সিক্ত হলো শ্রোতাকুল। শনিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের অদুরে ভার্জিনিয়ার উডব্রীজ শহরে অনুষ্ঠিত হল সুরবিতানের আয়োজনে বসন্ত সন্ধ্যা। শিল্পী বুলবুল আক্তার ও কামরুল ইসলাম কামালের পরিচালনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একগুচ্ছ প্রেমের গান আর সুরে ভরে উঠেছিল পুরো বসন্ত সন্ধ্যা।

অনুষ্ঠানের সূচনাতেই গীত হয় বৃন্দ কণ্ঠের গান। অনেক কণ্ঠ মিলে যায় এক সুরে। গাওয়া হয় ’আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে এত পাখি গায় …’। এরপর মায়াভরা কণ্ঠ নিয়ে একে একে শ্রোতার সামনে আসেন কণ্ঠশিল্পী তালহা, রহমান, উজ্জল, রুমা ভৌমিক, দিনার মনি, সোমা বোস, বৃষ্টি, শিশু শিল্পী তনুজা, বুলবুল আকতার, মোজহারুল হক সহ আরো অনেকে।

বসন্ত সন্ধ্যায় বসন্তের গানের পাশাপাশি বাউল বাংলার গান। ওয়াশিংটনের অত্যন্ত পরিচিত শিল্পী ও সঙ্গীত শিক্ষক নাছের চৌধুরীর বাউল গানের সাথে তাল মিলায় বৃন্দ কন্ঠ। বাউলা গান আর বৃন্দ কন্ঠের সুর ছড়িয়ে পড়ে যেন আকাশে বাতাশে। প্রায় মধ্যরাতে শেষ হয় সুরবিতানের আয়োজনে অনুষ্ঠিত এই বসন্ত সন্ধ্যার।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী