Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের বৈঠক (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: April 4, 2022 | 11:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেনের মধ্যে দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির দিনে দ্বিপক্ষীয় বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৪ এপ্রিল সোমবার ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে শুরু হয়ে পৌনে এক ঘণ্টার এই বৈঠক চলে।
বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দুদেশে সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, অর্থনীতির বিবেচনায় দক্ষিণ এশিয়ায় শীর্ষ অবস্থানে আছে বাংলাদেশ। বাণিজ্য, অর্থনীতিসহ বহু ক্ষেত্রে আমাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে। ব্লিংকেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বে নেতৃত্বদাতা দেশ হিসেবে বাংলাদেশের প্রশংসা করেন। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্যও বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যে রুদ্ধদ্বার আলোচনা হয়েছে তা নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেছেন। তিনি বলেন, ‘আগামী ৫০ বছর ও তারপরে সম্পর্ককে এগিয়ে নিতে চাই আমরা। আমাদের মধ্যে জলবায়ু পরিবর্তন, শান্তিরক্ষা মিশন, মানবাধিকার প্রভৃতি ইস্যুতে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।’

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী।

মোমেন-ব্লিনকেন বৈঠক বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি জে ব্লিনকেন নিরাপদ ও সমৃদ্ধ গণতান্ত্রিক সমাজের ভিত্তি মানবাধিকার, আইনের শাসন ও ধর্ম চর্চার স্বাধীনতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন। তিনি এসবের গুরুত্বের বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলাপে পুনর্ব্যক্ত করেছেন। মুখপাত্র নেড প্রাইসকে উদ্বৃত করে সোমবার অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। স্টেট ডিপার্টমেন্টর তরফে মুখপাত্রকে উদ্বৃত করে বিবৃতিটি প্রচার (রিডআউট) করা হয়।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন ও সম্পর্কের প্রতিফলন হিসেবে সেক্রেটারি অফ স্টেট এন্টনি জে. ব্লিনকেন সোমবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। সেক্রেটারি অব স্টেট ব্লিনঙ্কেন এবং পররাষ্ট্রমন্ত্রী মোমেন সম্পর্কের অভূতপূর্ব অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে ফুলব্রাইট বিনিময়সহ দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠাসহ গত অর্ধ শতাব্দীতে পারস্পরিক সহযোগিতার যেসব প্রতিফলন ছিল তা নিয়ে কথা বলেন।
উচ্চ পর্যায়ের ওই বৈঠকে জলবায়ু সংকট মোকাবেলায় বিদ্যমান সহযোগিতা, গণহত্যার শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর চাহিদা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করেন তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ