ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ইকোনমিক মিনিস্টারকে প্রত্যাহার করা হচ্ছে!
দুলাল আহমদ চৌধুরী : কূটনৈতিক পর্যায়ে বালখিল্য আচরণের কারণে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ইকোনমিক মিনিস্টার মো. ওয়াহিদ হোসেনকে প্রত্যাহার করা হচ্ছে। তার বিরুদ্ধে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার (যুক্তরাষ্ট্রে বুধবার) ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীর বৈঠক চলাকালে ওয়াহিদ হোসেন বাংলাদেশ সময় সকাল ৮টায় তার ফেসবুক স্ট্যাটাসে বার্তা দেন ‘পদ্মা সেতুতে বিশ্বব্যাংক পুনরায় অর্থায়নে সম্মত হয়েছে’। অথচ তখনও বৈঠক শেষ হয়নি এবং বিশ্বব্যাংক তখনও অফিসিয়ালি সিদ্ধান্ত চূড়ান্ত করেনি। এমনকি সরকারিভাবে বিষয়টি তখনও ঢাকায় অবহিত করা হয়নি। এ অবস্থায় তার এই কাজকে কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও সরকারি দায়িত্বশীল কর্মকর্তার আচরণের সঙ্গে অসংগতিপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা। সূত্রমতে, তাকে দ্রুত ঢাকায় ফিরিয়ে আনার ব্যাপারে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। ওয়াহিদ হোসেন অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK