Wednesday, 17 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন : আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সামরিক ক্ষেত্রেই নয়, দু’দেশের জনগনের মধ্যেও সুসম্পর্ক বজায় আছে, দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: November 18, 2016 | 10:45 AM

ওয়াশিংটন: যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৭ নভেম্বর বৃহষ্পতিবার ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে ৪৫তম সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়। ১৯৭১ সালের ২১শে নভেম্বর বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতা সংগ্রামে সেনা, নৌ ও বিমানবাহিনী যৌথভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে। এ দিনটির স্মরণে প্রতিবছর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে থাকে। এ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিমান বাহিনির ডেপুটি চীফ লুটান্যান্ট জেনারেল জিনা এম গ্রুসো। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রতিরক্ষা অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুজ্জামান, এওডব্লিউসি, পিএসসি, আগত আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। যুক্তরাষ্ট্র বিমান বাহিনির ডেপুটি চীফ লুটান্যান্ট জেনারেল জিনা এম গ্রুসো তার শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ আমেরিকা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক বৃদ্ধি দিনে দিনে বৃদ্ধি পেয়েছে। দুর্যোগ মোকাবেলায় আমেরিকা বাংলাদেশ যৌথ সামরিক মহড়া সহ বিভিন্ন পর্য্যায়ে দুই দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। হারিক্যান ক্যাটরিনার সময় বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সামরিক বাহিনির সদস্যদের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সামরিক ক্ষেত্রেই নয়, দুই দেশের জনগনের মধ্যেও সুসম্পর্ক বজায় আছে যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।

রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন তাঁর স্বাগত বক্তব্যে সশস্ত্র বাহিনীর সদস্যসহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাঁদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশে একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে অবিস্মরণীয় অবদানের জন্য তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, অবকাঠামোগত উন্নয়ন এবং কম্পিউটারাইজড জাতীয় পরিচয়পত্র তৈরিতে বিশেষ ভূমিকা পালন করেছে। তিনি আরও উল্লেখ করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বহুলাংশে উজ্জ্বল করেছে। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য শেষে ৪৫তম সশস্ত্র বাহিনি দিবস উপলক্ষে কেক কাটা হয় এবং পরে অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বাংলাদেশী রাতের খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত, প্রতিরক্ষা অ্যাটাচী, মার্কিন পররাষ্ট্র দফতর ও পেন্টাগনের উচ্চ পদস্থকর্মকর্তা, মিডিয়া প্রতিনিধি, বিভিন্ন দূতাবাসের সামরিক অ্যাটাসে, কর্মকর্তাবৃন্দ, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার, প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা/কর্মচারিসহ অনেক অতিথি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV