ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে “ডিজিটাল বাংলাদেশ দিবস” উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসে ১২ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় “ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২” উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে বিকেলে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইসিটি বিভাগ কর্তৃক নির্মিত দিবসের ‘থিম সং’ প্রদর্শনের মাধ্যমে দিনের অনুষ্ঠান শুরু হয়। পরে বাংলাদেশে ডিজিটালাইজেশনের অগ্রগতির ওপর একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে তার সরকার ২০০৯ সালে যুগান্তকারী “ডিজিটাল বাংলাদেশ” ক্যাম্পেইন শুরু করার পর গত ১৩ বছরে দেশ ডিজিটালাইজেশনের ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।
তিনি এক্ষেত্রে ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্পের স্থপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন।
রাষ্ট্রদূত ইমরান গত এক দশকে ডিজিটালাইজেশনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য গাঁথা বিদেশে তুলে ধরার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তিনি দূতাবাসের সেবা এবং ভাবমূর্তি আরও বাড়াতে এর কার্যক্রমে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।
ফার্স্ট সেক্রেটারি (ভিসা ও পাসপোর্ট উইং) মুহাম্মদ আবদুল হাই মিল্টনও আলোচনায় অংশ নেন এবং সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ ধারণার প্রেক্ষাপট ও সাফল্য বিস্তারিতভাবে তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিনিস্টার (পলিটিক্যাল-১) ও হেড অব চ্যান্সারি দেওয়ান আলী আশরাফ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
