Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে বিসিসিডিআই বাংলা স্কুলের জমজমাট পিঠা উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: January 29, 2020 | 8:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : উৎসবমূখর পরিবেশে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ফেয়ারফ্যাক্সের গ্লাসগো মিডিল স্কুলে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভোলামেন্ট ইঙ্ক (বিসিসিডিআই)-বাংলা স্কুল এর উদ্যোগে ১৫তম পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এবারের এই জমজমাট উৎসবে হীম শীতল তাপমাত্রাকে উপেক্ষা করে গ্রেটার ওয়াশিংটনের অগনিত প্রবাসী বাংলাদেশী যোগ দেন এই উৎসবমূখর আয়োজনে। লিজা বড়ুয়ার উপস্থাপনায় বাংলা স্কুলের ছাত্র/ছাত্রীদের পরিবেশিত বাংলাদেশের এবং আমেরিকার জাতীয় সংগীতের মধ্য দিয়ে পিঠা উৎসবের সূচনা ঘটে।এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন বিসিসিডি আই -বাংলা স্কুলের সভাপতি সঞ্জয় বড়ুয়া। বাংলা স্কুলের গানের শিক্ষক নাসের চৌধুরী পরিচালনায় দলীয় সংগীতে অংশ নেন বংলা স্কুলের অভিভাবক ও সদস্যবৃন্দ। এর পরে সঙ্গীত পরিবেশন করে বাংলা স্কুল মিউজিক একাডেমী।

অনুষ্ঠানে বাংলা স্কুলের নির্বাচন কমিশনার অ্যাটর্নি সুদীপ বোস ২০২০-২০২১ সালের জন্য নির্বাচিত বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভোলামেন্ট ইঙ্ক (বিসিসিডিআই)-এর নবনির্বাচিত নয়জন পরিচালককে তাদের পদবীসহ পরিচয় করিয়েদেন। বিসিসিডি আই এর সভাপতি সঞ্জয় বড়ুয়া বাংলা স্কুলের প্রিন্সিপাল ওয়াশিংটন ডিসি এলাকার প্রিয় মুখ শামীম চৌধুরী সহ সকল শিক্ষকদের পরিচয় করিয়ে দেন। এসময় বাংলা স্কুলের নবনিযুক্ত প্রিন্সিপাল শামীম চৌধুরী বক্তব্য রাখেন।

এর পরে মঞ্চে আসে বাংলা স্কুল ড্যান্স একাডেমী পিঠা উৎসবে লক্ষ্যণীয় বিষয় ছিল বিভিন্ন কারুকার্যে ও নকশায় দেশজ পিঠার বিশাল সমাহার। প্রতিটি স্টলই ছিল অত্যন্ত দর্শনীয় ও আকর্ষণীয়। পিঠা ষ্টলের পাশাপাশি ছিল শাড়ি চুড়ি গয়নাসহ মনোহরীর স্টল। এবারের পিঠা উৎসবে বাংলা স্কুলের নিজস্ব পিঠার স্টল সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরাম ইনক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরাম ইনক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই, ঝাল টক মিষ্টি পিঠা ঘর, চলো যাই পিঠা খাই, আলো পিঠা ঘর মোট নয়টি স্টল অংশগ্রহণ করে।

একদিকে পিঠা উৎসবে আগত প্রবাসীদের পিঠা খাওয়ার ধুম, অন্যদিকে মঞ্চে প্রায় ঘন্টাব্যাপী বাংলা স্কুলের ছাত্র/ছাত্রীদের নাচ ব্যান্ড স্যাডো ড্রিমের মুগ্ধ পরিবেশনা, পাশাপাশি কেনা কাটার ধুম। সব মিলিয়ে জমজমাট আয়োজন। পিঠা উৎসবে গ্র্যান্ড স্পন্সর হিসাবে ছিলেন আইটি ফার্ম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান পিপল এন টেক, গোল্ড স্পন্সর মাজবুল হক রিয়েলটর, সিলভার স্পনসর পিআর রিয়েলটর, সিলভার স্পনসর দিলাল আহেমেদ।

প্রবাসে বসে দেশজ পিঠার এই উৎসব আয়োজন উপস্থিত সবাইকে মুগ্ধ করে। ডিসি মেট্রোতে বিসিসিডিআই-এর এই মহতী আয়োজন নবীন-প্রবীণ সবাইকে প্রিয় বাংলাদেশের সান্নিধ্যে নিয়ে গেছে কয়েক ঘন্টার জন্য। মিস্টি রসে ভেজা আর নানান কারুকার্যের পিঠা আমাদের সাংস্কৃতির অনন্য স্বাক্ষরকে সগৌরবে প্রকাশ করলো সকলের কাছে। গ্রেটার ওয়াশিংটনে পিঠা উৎসব আয়োজনের ১৫তম বিসিসিডিআই-এর এই বিশাল উদ্যোগ সকলের প্রশংসা কুড়িয়েছে। বিসিসিডি আই এর সাধারণ সম্পাদক পংকজ চৌধুরী সবাইকে ধন্যবাদের মধ্যেমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ