ওয়াশিংটনে বৈশাখী মেলা ৬ এপ্রিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাঙালি ও বৈশাখী মেলা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বাঙালি তার নিজস্ব জাতিসত্তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য প্রতি বছর বাংলা নববর্ষের প্রথমদিন বৈশাখবরণ বা বাংলা সনকে বরণ করে উৎসব বা মেলা আয়োজনের মধ্য দিয়ে। বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। নতুন বর্ষকে বরণের পাশাপাশি উৎসবকে পরিপূর্ণতা দেয় বৈশাখী মেলা। এই মেলা বাঙালির শতাব্দী প্রাচীন ঐতিহ্য। পহেলা বৈশাখ কেন্দ্র করে শহর-গ্রামের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় এ মেলার। তবে উনবিংশ শতাব্দিতে বাঙালির এই উৎসব দেশের সীমারেখা ছাড়িয়ে স্থান করে নিয়েছে প্রবাসেও। প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নুতন প্রজন্মের মাঝে বাংলা আর বাঙালির ঐতিহ্য ছড়িয়ে দেয়ার লক্ষ্যে দেশের সাথে তাল মিলিয়ে প্রতিবছর প্রবাসেও আয়োজন করে থাকে বাঙালির প্রানের মেলা বৈশাখী মেলা।গত এক যুগের ধারাবাহিকতায় বৃহত্তর ওয়াশিংটন ভার্জিনিয়া ও মেরিল্যান্ড রাজ্যের প্রানের সংগঠন ফ্রে›ডস এন্ড ফ্যামেলী আবারো আয়োজন করতে যাচ্ছে বৈশাখী মেলা ১৪২৬। আগামী ৬ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে এই বৈশাখী মেলা। দুপুর ১২ ঘটিকা থেকে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত চলবে এই বৈশাখী মেলার অনুষ্ঠান। অনুষ্ঠানের স্থান পরে ঘোষনা করা হবে বলে জানিয়েছেন আয়োজক সংগঠনের দুই কর্মকর্তা আকতার হোসাইন ও বোরহান আহমেদ।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পী সহ আমন্ত্রীত শিল্পীরা নাচ গান ও সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে পান্তা ইলিশ ভর্তা সহ নানা রকমের শাড়ী চুড়ি খেলনা সহ নানা ধরনের খাবারের ষ্টলে থাকবে ভরপুর। অনুষ্ঠানে থাকবে আকর্ষনীয় র্যাফেল ড্র পুরস্কার। প্রতি বছরের ন্যায় ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী আয়োজিত এই বৈশাখী মেলায় অংশগ্রহন করবার জন্য সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রন জানানো হয়েছে। অনুষ্ঠানে কোন প্রবেশ মুল্য নাই। অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আকতার হোসাইন ৭০৩-৩৮৯-৬৭৮৯, ও বোরহান আহমেদ ২০২-৭১৪-৭০৩৮’র সাথে যোগাযোগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর হিসাবে আছে একাত্তর ফাউন্ডেশন এর কবির পাটোয়ারী ও পারভিন পাটোয়ারী, গোল্ড স্পন্সর ডাটাগ্রুপ, বেঙ্গল কাবাব, ডাটা এন টেক, প্যানঅ্যাম কন্সট্রাকসন, ও পিপল এন্ড টেক। এছাড়াও অনুষ্ঠানের স্পন্সর হিসবে আছে পার্টনার রিয়েলষ্টেট রাজিব হক, রিয়েলটর নাজির নাজির উল্ল্যা, রিয়েলটর উৎপল সাহা, রিয়েলটর দিলাল আহমেদ, কমনওয়েলথ মর্টগেজ, দেশী বাজার, কাবাব কিং, হোম টাউন প্রপার্টিজ লিমিটেড, অলষ্টেট মোহাম্মদ আলী, ফেয়ারওয়ে মর্টগেজ, জিআই রাসেল, প্যানএম কর্পোরেশন, এসসিফিন, আরটিএস ট্যাক্স, খামারবাড়ী নিউইয়র্ক। অনুষ্ঠানের টেলিভিশন মিডিয়া পার্টনার হিসাবে আছে এনটিভি, অনলাইন মিডিয়া পার্টনার ওয়াশিংটন বাংলা ডট কম, ডিজিটাল পার্টনার আনন্দী ফটোগ্রাফী, সোস্যাল মিডিয়া পার্টনার কিরনটিভি, বিডিঅন ইত্যাদি।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল