Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে সর্বজনীন মুজিববর্ষ উদযাপন পরিষদ ও বঙ্গবন্ধু সম্মেলনের আহবায়ক কমিটি গঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: December 18, 2019 | 8:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বছরব্যাপী কর্মসুচী পালনের লক্ষ্যে সার্বজনিন মুজিববর্ষ উদযাপন কমিটি ওয়াশিংটন ডিসির কমিটি গঠন করা হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার ওয়াশিংটনে এক বৈঠকে লেখক সাংবাদিক শিব্বীর আহমেদকে আহবায়ক এবং জি আই রাসেলকে সদস্য সচিব করে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে সার্বজনীন মুজিববর্ষ উদযাপন পরিষদ গঠন করা হয়। এই কমিটির যুগ্ম আহবায়ক আবুল কালাম আযাদ, অমর ইসলাম, আকতার হোসেন, মুজিবুর রহমান খান, জুয়েল বড়ুয়া, আবুল শীকদার, যুগ্ম সাধারন সম্পাদক দেওয়ান আরশাদ আলী বিজয়, হারুনুর রশিদ, জাহিদ হোসেন, প্রধান সমন্বয়কারী দস্তগীর জাহাঙ্গীর, সমন্বয়কারী আমান উল্যা, আলতাফ হোসেন, মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক মীর রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জীবক বড়ুয়া, উপদেষ্টা সাদেক এম খান, আলাউদ্দীন আহমেদ, মোহাম্মদ সিরাজুল হক প্রমুখ।

এছাড়া একই বৈঠকে মেট্রো ওয়াশিংটনের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মনির পাটোয়ারীকে আহবায়ক এবং আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে ’বঙ্গবন্ধু সম্মেলন ২০২০’ কমিটি গঠন করা হয়।

’বঙ্গবন্ধু সম্মেলন ২০২০’ কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক আবুল কালাম আযাদ, জুয়েল বড়ুয়া, অমর ইসলাম, আকতার হোসেন, মজিবুর রহমান খান, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, জাহিদ হোসেন, আমান উল্ল্যা, জামাল হোসেন, আলতাফ হোসেন, প্রধান সমন্বয়কারী দেওয়ান আরশাদ আলী বিজয়, সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, মীর রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদা হোসেন শম্পা এবং প্রধান উপদেষ্টা দস্তগীর জাহাঙ্গীর। কমিটি গঠন শেষে নেতৃবৃন্দ জানান, কমিটিতে বৃহত্তর ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের স্বপক্ষশক্তির অন্যান্য নেতৃবৃন্দকে ধীরে ধরে সম্পৃক্ত করা হবে। নেতৃবৃন্দ বলেন, সার্বজনিন মুজিববর্ষ উদযাপন পরিষদ ওয়াশিংটন ডিসি আগামী ১৭ মার্চ ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনের মধ্য দিয়ে বছরব্যাপী কার্যক্রম শুরু করবে এবং আগামী ৩০ ও ৩১শে মে শনিবার ও রবিবার ওয়াশিংটনে ’বঙ্গবন্ধু সম্মেলন ২০২০’ এর আয়োজন করবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV