ওয়াশিংটনে ৩৫তম ফোবানা সম্মেলনকে সফল করতে নিউইয়র্কে ফান্ডরাইজিং ডিনার
ইউএসএনিউজঅনলাইন.কম: ওয়াশিংটনে আগামি ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৩৫তম ফোবানা সম্মেলন। এ উপলক্ষে গত ১০ জুলাই নিউইয়র্কের জামাইকা হালাল ডায়না পার্টি হলে আনন্দঘন পরিবেশে ফান্ডরাইজিং ডিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, ফোবানার হোস্ট কমিটির কনভেনর ও সাপ্তাহিক বাংলাদেশী পত্রিকার চেয়ারম্যান শরাফত হোসেন বাবু, মেম্বার সেক্রেটারি

কবিরুল ইসলাম, চিফ পেট্রন জসীম উদ্দিন ভূইয়া, ফোবানা স্টিয়ারিং কমিটি ভাইস চেয়ারম্যান মো. মোহাম্মদ আলী ইমাম সিকদার, ফোবানা স্টিয়ারিং কমিটি নির্বাহী সচিব কাজী সাখাওয়াত হোসেন আজম, ফোবানা ২০১৯ এর আহ্বায়ক ও স্টিয়ারিং কমিটির সদস্য শাহনেয়াজ, ফোবানার স্টিয়ারিং কমিটির ট্রেজারার নিশান রহিম, স্টিয়ারিং কমিটির সদস্য ওয়াহিদ কাজী এলিন, স্টিয়ারিং কমিটির সদস্য মাকসুদুল হক চৌধুরী, অ্যাসাল সভাপতি লেবার ইউনিয়ন লিডার মাফ মিসবাহ উদ্দিন, বরেণ্য সঙ্গীত শিল্পী বেবী নাজনীন ও রিজিয়া পারভিন, মূলধারার রাজনীতিবিদ মোর্শেদ আলম, বারী হোম কেয়ারের সিইও আসিফ বারী টুটুল, প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ খালিক, হোস্ট কমিটির চিফ কনসালটেন্ট তোফায়েল আহমেদ, হোস্ট কমিটির কো-কনভেনর সুলতানা আহমেদ, সাংস্কৃতিক সিনিয়র কো-চেয়ার রানু নেওয়াজ, সাংস্কৃতিক কো-চেয়ার রবিউল আলম, হোস্ট কমিটির রেজিস্ট্রেশন চেয়ারম্যান সরোয়ার মিয়া, সমন্বয়কারী মরিয়ম হুসেন, এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এমডি জামান, সাবেক সেক্রেটারি গ্রেটার কুমিল্লা সমিতি মোহাম্মদ দুলাল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আলমগীর মৃধা, সুলতানা খানম, শাহাদাত হুসেন রাজু, সোনিয়া প্রমুখ।

সভায় মোহাম্মদ হোসেন খান আসন্ন ফোবানা সম্মেলনকে সফল করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, এবারের ফোবানায় ভিন্ন এক আয়োজন নিয়ে প্রস্তুত ‘স্বদেশ’, যা একেবারে নতুন আঙ্গিকে তাক লাগিয়ে দেবে সকলকে। কণ্ঠশিল্পী, অভিনয় শিল্পী, রাজনীতিবিদ, প্রবীণ-তরুন, জ্ঞানী-গুণীদের সমন্বয়ে এবারের ফোবানা হবে আকর্ষণীয়। বাংলাদেশী আমেরিকানদের সবচেয়ে বড় প্লাটফর্ম ফোবানাকে ঘিরে চলছে ব্যাপক কর্মব্যস্ততা। শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের রিহার্সেল। একের পর এক গণ্যমান্য ব্যক্তি, শিল্পী, রাজনীতিবদ ও মেধাবীরা যুক্ত হচ্ছেন এবারের ফোবানায়।
বিভেদ ভুলে সকলকে ফোবানা সম্মেলনে যোদানের জন্য আহ্বান জানিয়েছেন কনভেনর শরাফত হোসেন বাবু ও মেম্বার সেক্রেটারি কবিরুল ইসলাম।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি