Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে ৩৫তম ফোবানা সম্মেলন ”মিট দ্য প্রেস এন্ড ফোবানা লিডার’স এবং ঈদ মেলা” ৩১ জুলাই

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: July 22, 2021 | 11:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন: আগামী ৩১ জুলাই শনিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে ৩৫তম ফোবানা সম্মেলন ”মিট দ্য প্রেস এন্ড ফোবানা লিডার’স এবং ঈদ মেলা” অনুষ্ঠান। স্বাগতিক কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ ২১ জুলাই এ তথ্য জানানো হয়েছে। বিকাল ৬ ঘটিকার সময় এ অনুষ্ঠান ওয়েন্ডহ্যাম গার্ডেন ম্যানাসাস হোটেল বলরুম, ১০৮০০ ভানডর লেইন, ম্যানাসাস, ভার্জিনিয়া ২০১০৯, টেলিফোন ৭০৩-৬৫৯-৪৩৫৩ (Wyndham Garden Manassas, 10800 Vandor Ln, Manassas, Virginia 20109) অনুষ্ঠিত হবে।

হোটেলে রাত্রী যাপনে আগ্রহীদেরকে ”ফোবানা ২০২১” কোড ব্যবহার করে ছাড়মূল্য ৭৯ ডলার করে প্রতি রাতে বুকিং দেয়া যাবে। অনুষ্ঠানে ফোবানার গান ”বন্ধন” (BANDHAN) এর অডিও রিলিজ করা হবে। অনুষ্ঠানে সাংবাদিক, ফোবানা এক্সিকিউটিভ কমিটির সদস্য, নির্বাচন কমিশনের সদস্য ও উপদেষ্টা সহ সর্বস্তরের নেতৃবন্দ অংশগ্রহন করবেন।

উল্লেখ্য, আগামী নভেম্বর মাসের ধন্যবাদজ্ঞাপন সপ্তাহে ২৬, ২৭ ও ২৮ তারিখ শুক্র, শনি ও রোববারে ওয়াশিংটনে দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস)। সম্মেলনর ভেন্যু ওয়াশিংটনের নয়নাভিরাম গেলর্ড রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড।

সম্মেলনে দেশের ও প্রবাসের লেখক সাংবাদিক বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনেরা অংশ নেবেন। সম্মেলনে বিভিন্ন ক্যাটাগোরিতে থাকবে প্রতিযোগিতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সায়েন্স অ্যান্ড টেক ফেয়ার, জব ফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়শতবর্ষ পূর্তি, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন, ফোবানা ম্যারাথন, ফোবানা প্যারেডসহ নানামুখী আয়োজন।

ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সম্মেলনের কনভেনার জি আই রাসেল ৬৪৬-৫৩৩-১৩৫০ সদস্য সচিব শিব্বীর আহমেদ ২০২-৭০৫-৭৯০০, ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ৯১৭-৫১৪-৪৬৪১ ও এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ চৌধুরী ৮১৮-৭৩০-১০২০ এ যোগাযোগ করবার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV