ওয়াশিংটন ও মেরিল্যান্ডে মন্ত্রীর নামে পাঠানো পার্সেলে আগুন
বাংলা প্রেস: মন্ত্রীর নামে পাঠানো একটি পার্সেল থেকে ধোঁয়া বেরোনোর ঘটনায় গত শুক্রবার এক লংকাকান্ড ঘটে গেল ওয়াশিংটনে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী জ্যানেট নেপোলিটানোর উদ্দেশে পাঠানো একটি পার্সেল নাড়াচাড়া করার সময় তার ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে।সঙ্গে সালফারের ঝাঁঝালো গন্ধ। ওয়াশিংটনের একটি ডাক ভবনে গত শুক্রবার এ ঘটনা ঘটে। তার আগের দিন পার্শ্ববর্র্তী ম্যারিল্যান্ডেও ঘটে একই ধরনের ঘটনা। হোয়াইট হাউস থেকে বেশ কয়েক মাইল দূরের একটি ডাক ভবনে পৌঁছানো পার্সেলে এ ঘটনা ঘটে। এক কর্মি বিলি করার জন্য রাখা চিঠিপত্রের সঙ্গে পার্সেলটি সজোরে রাখার সঙ্গে সঙ্গেই ধোঁয়া বের হয়ে সেটি পুড়তে থাকে। এ ঘটনার সঙ্গে সঙ্গে ডাক ভবন থেকে লোকজন দ্রুত সরিয়ে নেওয়া হয়। ওয়াশিংটনের মেয়র ভিনসেন্ট গ্রে ঘটনাটিকে ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘কাপুরুষোচিত ও তিরস্কারযোগ্য’ কাজ বলে উল্লেখ করেছেন। ম্যারিল্যান্ড স্টেটে পাঠানো দুটি পার্সেলে গত বৃহস্পতিবার একই কাণ্ড ঘটে বলে জানায় পুলিশ। বইয়ের আকারের পার্সেলগুলো খোলার সঙ্গে সঙ্গেই সেগুলো জ্বলে ওঠে এবং তা থেকে ধোঁয়া ও তীব্র গন্ধ বেরোতে থাকে। দুই কর্মী এতে সামান্য আহত হন। ম্যারিল্যান্ডের পার্সেলের ভেতরে থাকা বার্তায় রাস্তার পাশে থাকা কিছু নির্দেশিকার সমালোচনা লেখা ছিল। ওইসব নির্দেশিকায় সন্ত্রাসবাদীদের সম্পর্কে সতর্কতার নির্দেশনা ছিল। পার্সেল দুটির একটিতে প্রাদেশিক গভর্নর মার্টিন ও-ম্যালির ঠিকানা এবং অন্যটিতে স্টেট পরিবহনমন্ত্রী বেভারলি সোয়াইম স্ট্যানলির ঠিকানা লেখা ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই পরীক্ষার জন্য পার্সেলগুলোর নমুনা সংগ্রহ করেছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি