ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। ১৭ মার্চ আয়োজনের শুরুতে রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তাগণ দূতাবাসে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

এই দিনটি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সব সদস্যের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের ওপর আলোকপাত করে সমাপণী বক্তব্যে প্রদান করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর দর্শন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা করতে হবে। তিনি আরো বলেন দেশ ও জাতির কল্যাণে প্রজাতন্ত্রের কর্মে যারা নিয়োজিত আছেন, তাদের বঙ্গবন্ধুর আদর্শে অবিচল এবং নীতির প্রশ্নে আপোষহীন থেকে দায়িত্ব পালন করে যেতে হবে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রমের ও দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করে দেশের নাগরিকদের স্বীয় অবস্থান থেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes