Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ওয়াশিংটন ফোবানার অগ্রগতি নিয়ে ভার্জিনিয়া অফিসে বৈঠক

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: January 24, 2011 | 12:27 PM

 ওয়াশিংটন ডিসিতে আগামী ফোর্থ জুলাই উইকেন্ডে অনুষ্ঠিতব্য ফোবানার অগ্রগতি নিয়ে এক বৈঠক গত ১৬ জানুয়ারি ফোবানার লীজবার্গ পাইক, ভার্জিনিয়া অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোবানা ২০১১ এর কনভেনার জি আই রাসেল।  সভা পরিচালনা করেন ফোবানার চীফ প্যাট্রন সাদেক এম খান। সভায় বাংলাদেশের বিশিষ্ট যাদুকর এস রহমান, পিপল এন্ড টেক এর কর্ণধার আবু হানিফ, রফিক পারভেজ, আমর ইসলাম, রেজা মুগনী, ইমরুল আহসান হাবীব, সালাউদ্দীন, সোহরাব হোসাইন, শেখ রাব্বানী, আবদুল্লাহ হাসান জুবায়ের, সুমন, বাবুল হাসান, মুনির পাটোয়ারি সহ ফোবানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

সভায় আসন্ন তিনদিনব্যাপী ফোবানা সম্মেলনকে জমজমাট করার লক্ষ্যে সম্মেলনের প্রধান অতিথি ও শিল্পী নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। বৈঠক শেষে যাদুকর এস রহমান সভায় উপস্থিত দর্শকদেরকে বিভিন্ন যাদু পরিবেশন করে মুগ্ধ করেন। উল্লেখ্য, বাংলাদেশে যাদুকর জুয়েল আইচ এর পরে যাদুকর এস রহমান দেশে বিদেশে যাদু পরিবেশন করে বিশেষ সুনাম অর্জন করেছেন।আসন্ন ফোবানা সম্মেলনে তিনি যাদু পরিবেশন করবেন বলেও সভায় আশা প্রকাশ করা হয়। বৈঠক শেষে ফোবানার কর্মকর্তাবৃন্দ, যাদুকর এস রহমান, আবু হানিফ সহ অন্যান্যদেরকে নিয়ে আসন্ন ফোবানার ভেন্যু পরিদর্শন করেন। ভেণ্যু পরিদর্শন শেষে যাদুকর এস রহমান সহ অন্যান্যরা ফোবানা সম্মেলনের ভেন্যু নিয়ে সন্তোষ প্রকাশ করেন। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV