ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে মনিকা জাহান বোসের একক চিত্র প্রদর্শনী
ইউএসএ নিউজ: চিত্রকর্মের মত সৃজনশীল মাধ্যম ভৌগোলিক সীমানা ছাপিয়ে বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধ রচনা করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের ১২ মে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে একজন বাংলাদেশী আমেরিকান চিত্রশিল্পী মনিকা জাহান বোসের একক চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধনকালে একথা বলেন।
প্রদর্শনীটি সাপ্তাহিক ছুটির দিন ব্যতিরেকে আগামী ২৩ শে পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশের গৌরবোজ্জল চিত্রকলা ও সাংস্কৃতিক ইতিহাসের উপর আলোকপাত করে রাষ্ট্রদূত কাদের বলেন বর্তমান প্রজন্মের চিত্রশিল্পীগণ অতীত ধারাবাহিকতায় তাদের চিত্রকর্মে নতুন ধারণা, বিষয়বস্তুর বৈচিত্র ও সৃজনশীলতার সন্নিবেশ ঘটাচ্ছেন।
চিত্র প্রদর্শনীটিতে প্রাক্তন মার্কিন কূটনীতিক, চিত্র সমালোচক, বিভিন্ন সাংস্কৃতি প্রতিষ্ঠানের সদস্য, প্রবাসী বাংলাদেশী আরো অনেকে অংশগ্রহন করেন। মার্কিন পররাষ্ট্র দফতরের উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড. এলিসা আয়ারসও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশী সংস্কৃতিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিকট পৌঁছিয়ে দেয়ার প্রয়াসের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস এ প্রদর্শনীটির আয়োজন করে। উল্লেখ্য, মনিকা জাহান বোস বাংলাদেশ, ফ্রান্স, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রস্থ অনেক দেশে তার চিত্রকর্ম প্রদর্শন করেছেন। ২০১০ এ তিনি প্যারিসে অনুষ্ঠিত প্রিক্স মারিন চিত্রপ্রদর্শনীতে আমন্ত্রিত বারো জন উদীয়মান শিল্পীর মধ্যে তিনি একজন ছিলেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes