ওয়াশিংটন মেট্রো এলাকায় অপটিমিষ্ট
দ্য অপটিমিষ্টকে ওয়াশিংটন মেট্রো এলাকায় পরিচয় করিয়ে দেয়ার জন্য আহুত বিশেষ সভায় ওয়াশিংটন, মেরীল্যান্ড, ভার্জিনিয়া এবং নিউইয়র্ক থেকে আসা এর উত্তর আমেরিকার কর্মকর্তাসহ বহু গণ্যমান্য লোক সভায় উপস্থিত ছিলেন, অপটিমিষ্ট এবং এর কার্যক্রম সম্পর্কে জানার জন্য। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন ওয়াশিংটন মেট্রো এলাকার আবু রুমী, আক্তার হোসেন, শিব্বির আহমেদ, প্রিয়লাল কর্মকার, শেখ মিলন মাওলা, দস্তগীর জাহাঙ্গীর, আরো অনেক নেতাকর্মী, সাংবাদিক ও সমাজসেবী ব্যক্তিবর্গ। তরুণ প্রজন্মের প্রত্যয়ী, সম্ভাবনাময়ী সেবাকর্মী ১৬ বছর বয়সী মাইশা আলম, যিনি এই তরুণ বয়সে প্রবাসে থেকেও দেশের ভাগ্যহীন শিশুদের কষ্টে সহমর্মী হয়ে ঢাকার উত্তরা এলাকার কাছাকাছি স্থানে গড়ে তুলেছেন বিনামূল্যে বঞ্চিত শিশুদের পড়াশুনার জন্য একটি স্কুল- “আমরা করব জয়”, যা অত্যন্ত উৎসাহজনক এবং আশাব্যঞ্জক! প্রশ্নোত্তর পর্বে দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অপটিমিষ্টের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে তাৎক্ষনিক ভাবে ৩১ জন শিশু স্পন্সর করা হয় এবং আরো ২৫জনের প্রতিশ্রুতি পাওয়া যায়। নরদান গ্রূপের পক্ষেদাতা জামিল খান শিশুদের জন্যে ২৩টি ডেল ল্যাপটপ প্রদান করেন। দ্যা অপ্টিমিস্টের এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে এই মহতি কাজের প্রতি একাত্মতা ঘোষণা করতে আসেন উত্তর আমেরিকায় সবচেয়ে জনপ্রিয় বাঙালি শিল্পী মাহবুব শাহ। তিনি বেশ ক’টি গান গেয়ে সবাইকে আপ্লূত করেন। অনুষ্ঠানে আরও সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী দিনার জাহাঙ্গীর এবং পুলী কর্মকার।
অপটিমিষ্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে : www.theoptimists.org
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!