ওয়াশিংটন সম্মেলনে এইডস নির্মূলের আশাবাদ:বিগত তিন দশকে তিন কোটির বেশি মানুষ মারা গেছে এইডস-এ
বিগত তিন দশকে তিন কোটির বেশি মানুষ মারা গেছে এইডস-এর কারণে। তাই গত ২৮ জুলাই ওয়াশিংটনে ১৯তম এইডস সম্মেলনের শ্লোগান দেয়া হয়েছে‘টার্নিং দ্য টাইড টুগেদার’ বা এইডস-এর বিরুদ্ধে একসঙ্গে লড়াই।
জাতিসংঘের মতে, গত বছর গোটা বিশ্বে তিন কোটি ৪২ লাখ মানুষের শরীরে এইচআইভি ভাইরাস পাওয়া গেছে। এই এইচআইভি এক সময় এইডস-এর কারণ হয়ে দাঁড়াবে। গত কয়েক বছর সামগ্রিকভাবে এইচআইভি আক্রান্তের হার কমে আসলেও পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়াতে এই সংক্রমণ কিন্তু বাড়ছে। জাতিসংঘ মহাসচিবের দপ্তর থেকে জানানো হয়েছে যে,গত ২০০৫ সাল থেকে এই দুইটি অঞ্চলে এইচআইভি সংক্রমণের হার ২২ শতাংশ বেড়েছে। খবর ডয়চে ভেলের।
এইডস নির্মূলের আন্দোলনের জন্য এবারের ওয়াশিংটন সম্মেলনকে একটি নতুন অধ্যায়ের শুরু বলে আখ্যা দিয়েছেন অনেকে। মোট ২৫ হাজার মানুষ ছয়দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছে। সম্মেলনে এই প্রথমবারের মতো বিশ্ব ব্যাংকের কোনো প্রেসিডেন্ট বক্তব্য দিলেন। তাতে বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ও জনস্বাস্থ্য কৌশল বিশেষজ্ঞ জিম ইয়ং কিম বলেন, এইডস প্রতিরোধ এখন আমাদের হাতের কাছে চলে এসেছে। বিশ্ব ব্যাংক এই লড়াইয়ে শেষ পর্যন্ত থাকবে। জাতিসংঘের মহাসচিব বান কি মুনও তার ভাষণে বলেন, আগামী ২০১৫ সালের পর এইচআইভি নিয়ে আর কোনো শিশু যাতে জন্ম না নেয়, তার যে লক্ষ্য জাতিসংঘ ঠিক করেছে সেটা এখন সম্ভব বলে মনে হচ্ছে। তবে এর জন্য দরকার আরও উদ্যোগ ও অর্থের।
এবারের সম্মেলনে আলোচনা হচ্ছে বহুল আলোচিত ওষুধ ট্রুভাডা নিয়ে। কারণ এই ওষুধটিকে গত ১৬ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এইচআইভি প্রতিরোধে ব্যবহার করা যায়, এমন স্বীকৃতি দিয়েছে। তবে ওষুধটি নিয়ে বিতর্ক চলছে এখনও। অনেকে বলছেন, এটি পুরোপুরি এইচআইভি প্রতিরোধক নয়। ওষুধটি অত্যন্ত ব্যয়বহুলও বটে। এখন পর্যন্ত এই ধরনের প্রায় এক ডজন ওষুধ এসেছে বাজারে। তার মধ্যে ট্রুভাডাকেই বেশি নির্ভরযোগ্য বলে মনে করা হচ্ছে, যেমনটি জানালেন জার্মানির বন ইউনিভার্সিটি ক্লিনিকের ইয়ুর্গেন রোকস্ট্রো। তার কথায়, ‘‘গত কয়েক বছর ধরে এই চেষ্টাই চলে আসছে। আমরা বলেছি, এইচআইভি থেরাপি কাজে দিলেও আমাদের দরকার ওষুধ,যা সহজেই খাওয়া যায় এবং শরীরে মিশে যায়।”
সমীক্ষায় দেখা গেছে, যৌন সম্পর্কের মাধ্যমে সবচেয়ে বেশি এইচআইভি ছড়ায়। ট্রুভাডা ট্যাবলেট এইক্ষেত্রে কতটা কার্যকর সেটা নিয়ে এখনও চলছে গবেষণা। জার্মানির এসেন ইউনিভার্সিটি ক্লিনিকের স্টেফান এসার এই ব্যাপারে বলেন, ‘‘এটা কোনো কাজে আসবে না,কারণ মানুষ জানে না সে ঠিক কবে এবং কখন যৌনকর্মে লিপ্ত হবে। যারা নিয়মিত যৌনকর্ম করে তাদের ওপর জরিপ চালানো হয়েছিল এবং তাতে দেখা যায় যে, ওষুধ গ্রহণের সঙ্গে তাদের যৌনকর্মের সামঞ্জস্য নেই। অর্থাত্ এই কাজের দুই মিনিট আগে আমি যদি ওষুধ খেয়ে নিই,তাতে কাজ হবে না। এই কাজের কয়েকদিন আগে থেকেই এই ওষুধ খেতে হবে?আর এটা কি কারো পক্ষে কয়েকদিন আগে থেকে বলা সম্ভব?”
বিগত ২০০০ সালে ট্রুভাডা আসে যুক্তরাষ্ট্রে। তার দুই বছর পর ইউরোপে। তবে আমেরিকার চেয়ে ইউরোপের মানুষ এই ওষুধ গ্রহণ করে কম,কারণ এইচআইভি প্রতিরোধের জন্য তারা ওষুধের চেয়ে কনডমের ওপরই বেশি নির্ভর করে।ইত্তেফাক
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes