Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ওয়েবসাইট দেখার সফটওয়্যারের (ব্রাউজার) মধ্যে জনপ্রিয়তার শীর্ষে ইন্টারনেট এক্সপ্লোরার দ্বিতীয় ক্রোম

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: December 5, 2011 | 10:38 AM

ওয়েবসাইট দেখার সফটওয়্যারের (ব্রাউজার) মধ্যে জনপ্রিয়তার তালিকায় শীর্ষে আছে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার। এ তালিকায় জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্সকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে আছে গুগলের ব্রাউজার ক্রোম। সম্প্রতি গুগলের অনলাইন ডেটা অ্যানালাইসিস ওয়েবসাইট স্ট্যাটকাউন্টার এ তথ্য প্রকাশ করেছে।
বাজারে ইন্টারনেট এক্সপ্লোরারের শেয়ার রয়েছে ৪০ দশমিক ৬ শতাংশ, ক্রোমের ২৫ দশমিক ৭ শতাংশ এবং ফায়ারফক্সের ২৫ দশমিক ২ শতাংশ। তৃতীয় বছরেই ফায়ারফক্সকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে এসেছে ক্রোম। স্ট্যাট কাউন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা অধান কুলেন জানান, ব্রাউজার নামানো নয়, ব্যবহারের দিক বিবেচনা করে এ তালিকা প্রকাশ করা হয়েছে। ক্রোম সবচেয়ে বেশি ব্যবহূত হয় ব্রিটেনে। যুক্তরাষ্ট্রে ইন্টারনেট এক্সপ্লোরারের পরই আছে ফায়ারফক্স এবং তৃতীয় স্থানে ক্রোম।
ক্রোমের এ এগিয়ে যাওয়াকে খুব শিগগির ইন্টারনেট এক্সপ্লোরারে প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছে। এ প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে ব্রাউজারগুলোতে নিয়মিত হালনাগাদ (আপডেট) করা হচ্ছে, যাতে যোগ হচ্ছে এইচটিএমএল৫সহ নানা ধরনের নতুন বৈশিষ্ট্য। সার্চ ইঞ্জিনের সেরার তালিকায় শীর্ষে থাকা গুগল ক্রোমকে সেরা করার জন্য নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। গবেষণায় দেখা গেছে, নতুনভাবে চালু হওয়া ব্রাউজারের তালিকায় দ্রুত জনপ্রিয়তা পাওয়া অন্যতম ব্রাউজার হচ্ছে ক্রোম। —টেলিগ্রাফ অবলম্বনে কাজী আশফাক আলম,প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV