Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ওয়েব পেজ সংরক্ষণ করার কিছু পদ্ধতি এবং প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: October 5, 2011 | 12:35 PM

Details

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আমরা সকলেই নানান কাজে ইন্টারনেটে নানান ওয়েবসাইট ভিজিট করে থাকি। ইন্টারনেট নির্ভর এই বিশ্বে আসলে ওয়েব সাইটের সহায়তা ছাড়া আমাদের চলে না। বিভিন্ন ওয়েব সাইট ভিজিট করার সময় আমাদের অনেক ওয়েব পেজ সংরক্ষণ করার প্রয়োজন হতে পারে। কখনও প্রয়োজন হতে পারে ওয়েব পেজের বিশেষ বিশেষ কোনো অংশ। কখনও কোনো পেজের কেবল টেক্সট অথবা নির্বাচিত টেক্সট অথবা কোনো ছবি সংরক্ষণ করার প্রয়োজন হতে পারে। কোনো ওয়েব পেজ বা তার কোনো অংশ বিশেষ সংরক্ষণ করার কিছু পদ্ধতি এবং প্রয়োজনীয় কিছু অ্যাপ্লিকেশনের কথা নিয়ে এই লেখা।

স্ক্রিন শট নেয়া

যে কোনো ওয়েব পেজ সংরক্ষণ করার সহজ একটি পদ্ধতি হচ্ছে সেই পেজটির স্ক্রিনশট নেয়া। যে কোনো পিসি থেকেই কাজটি করা যায়। কেননা এই ফিচারটি সব অপারেটিং সিস্টেমে বিল্ট ইন রয়েছে। যে কোনো ওয়েব পেজ খোলা অবস্থায় কী-বোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন বাটনে চাপ দিলেই তা অপারেটিং সিস্টেমে সংরক্ষিত হয়ে যায়। এরপর উইন্ডোজ থেকে Paint বা Photoshop এর মতো যে কোনো ইমেজ প্রসেসরের নতুন উইন্ডোজ খুলে Paste করে দিলেই তা একটি ইমেজ আকারে তা সংরক্ষণ করে রাখা যাবে। JPG, PNG, BMP যা অন্যান্য ইমেজ ফরম্যাট এগুলো সংরক্ষিত হবে। তবে স্ক্রিনশট নেয়ার একটি অসুবিধা হচ্ছে এটি পুরো পেজকে একটি ইমেজ আকারে সংরক্ষণ করবে। ফলে এর থেকে কোনো টেক্সটকে আর ব্যবহার করা যাবে না।

টেক্সট সংরক্ষণ

কোনো ওয়েব পেজ থেকে টেক্সট সংরক্ষণ করতে চাইলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে নির্দিষ্ট অংশের টেক্সট মাউসের সাহায্যে নির্বাচন করে কপি করে যে কোনো ওয়ার্ড প্রসেসরের ফাঁকা ডকুমেন্ট Paste করে দেয়া। তবে ওয়েব পেজের সব টেক্সট নিতে চাইলে ওয়েব পেজ খুলে Ctrl+C চেপে বা মাউসের ডান বাটনে ক্লিক করে কপি করতে হবে। এরপর যে কোনো ওয়ার্ড প্রসেসরে Edit অপশন থেকে Paste special এ গিয়ে Unformatted text -এ  ক্লিক করলেই পুরো ওয়েব পেজ থেকে শুধু টেক্সটগুলো পেস্ট হয়ে যাবে। এই পদ্ধতিতে টেক্সট নিলে অবশ্য ওয়েব লিংকগুলো কাজ করবে না। সরাসরি টেক্সট নির্বাচন করে Paste করলে লিংকগুলো কাজ করবে।

পুরো ওয়েবপেজ সংরক্ষণ

যে কোনো ধরনের ব্রাউজার থেকেই পুরো ওয়েবপেজ এইচটিএম বা এইচটিএমএল ফরম্যাটে সংরক্ষণ করার সুবিধা রয়েছে। যে কোনো ওয়েব পেজ ওপেন থাকা অবস্থায় Ctrl+S চাপলেই অপশন পাওয়া যাবে ‘webpage, complete’ বা web page, ‘html only’ আকারে সংরক্ষণ করার। ফায়ারফক্সে অবশ্য ‘Text files’ এবং ‘All files’ নামেও সংরক্ষন করার অপশন রয়েছে। এই পদ্ধতিতে সংরক্ষন করা htm  বা html আকারের ফাইল যে কোনো সময় অফলাইনেও খোলা যাবে।

পিডিএফ আকারে সংরক্ষণ

গুগল ক্রোম-এর বিল্ট-ইন ফিচার হিসেবে যে কোনো ওয়েব পেজকে পিডিএফ ফাইলে রূপান্তর করা যায়। সেক্ষেত্রে ক্রোম ব্রাউজার থেকে প্রিন্ট কমান্ড দিলে যে উইন্ডো আসবে তাতে Destination এর ড্রপ ডাউন মেন্যু থেকে Print to PDF অপশনটি নির্বাচন করে দিতে হবে। এরপর সেখানকার ডান পাশ থেকে প্রিভিউ দেখা যাবে এবং layout নির্বাচন করে দেয়া যাবে।

আবার পিসিতে পূর্ব থেকে Adobe Reader, Acrobat writer বা যে কোনো পিডিএফ সফটওয়্যার ইন্সটল করা থাকলে ফায়ারফক্স থেকেও প্রিন্ট কমান্ড দিয়ে printer name এ গিয়ে পিডিএফ এর সফটওয়্যারের নামটি নির্বাচন করে দিলে তা ওয়েব পেজকে পিডিএফ ফাইলে রূপান্ত করতে পারবে। আবার ইন্টারনেট এক্সপ্লোরার ৯ সংস্করণে যে কোনো ওয়েব পেজ এ মাউসের ডান বাটনে ক্লিক করলে ‘convert to adobe PDF’ বা ‘Append to existing PDF’ অপশন আসবে। সেখান থেকেও পেজটি পিডিএফ আকারে সংরক্ষণ করা যাবে।

রয়েছে ব্রাউজার প্লাগ-ইন এবং অ্যাপ্লিকেশন

ওয়েব পেজকে বা ওয়েব পেজের যে কোনো কনটেন্ট সংরক্ষন করার জন্য রয়েছে বেশ কিছু ব্রাউজার প্লাগ-ইনস, অ্যাড-অনস এবং নানান রকম অ্যাপ্লিকেশন। ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য রয়েছে অ্যাড-অনস ওয়েব পেজ ক্যাপচার। ফায়ারফক্সের জন্য রয়েছে স্ক্র্যাপবুক। আবার ‘রিড ইন লেটার’ নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে যা ফায়ারফক্স ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরারসহ বেশিরভাগ ব্রাউজারেই ব্যবহার করা যায়। ‘রিড ইন লেটার’ এর অবশ্য অ্যানড্রয়েড, আইওএস এবং ব্ল্যাকবেরির মতো মোবাইল প্লাটফর্মের জন্যও সংস্করণ রয়েছে। আরো রয়েছে ‘এভারনোট’ যার মাধ্যমেও যে কোনো ওয়েব কনটেন্ট সংরক্ষণ করা যায়। এসব অ্যাপ্লিকেশনে ওয়েব পেজ বা যে কোনো ওয়েব কনটেন্ট সংরক্ষণ হয় অনলাইনে। ফলে যে কোনো পিসিতে ইন্টারনেট থাকলে সেখান থেকে অ্যাকসেস করা যাবে।

অতএব ওয়েব পেজ সংরক্ষণে বেছে নিন আপনার জন্য কার্যকরী পদ্ধতিটি।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV