Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

কংগ্রেসম্যান ক্রাউলির বিস্ময় প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: April 13, 2012 | 7:01 PM

এনা: রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস’র গাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধারের ঘটনায় বিস্ময় প্রকাশ করলেন যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং কংগ্রেসে সবচেয়ে পুরনো ও গুরুত্বপূর্ণ ওয়েজ অ্যান্ড মীন্স কমিটির প্রভাবশালী সদস্য কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি। তিনি বলেন, বাংলাদেশের দুর্নীতি যত দ্রুত দূর করা সম্ভব হবে ততই গণতান্ত্রিক প্রতিষ্ঠান সুসংহত হবে। ১২ই এপ্রিল অপরাহ্নে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদলের নেতৃত্বে এক প্রতিনিধি দল কংগ্রেসম্যানের ব্রঙ্কস্থ ডিস্ট্রিক্ট অফিসে সাক্ষাৎ করেন ক্রাউলির সঙ্গে। এ সময় হৃদ্যতাপূর্ণ পরিবেশে ঘণ্টাখানেক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা হয় কংগ্রেসম্যানের সঙ্গে। বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার শুভেচ্ছাও পৌঁছে দেন বাদল। বেগম জিয়ার পক্ষ থেকে কংগ্রেসম্যানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে ক্রাউলি বলেন, সামনের বছর নভেম্বরে তার নিজের নির্বাচন সম্পন্ন হওয়ার পরই বাংলাদেশ যাবেন। ক্রাউলিকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে বিএনপির শীর্ষনেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের এবং গ্রেপ্তার-নির্যাতনের তথ্য, সাংবাদিক দম্পতি হত্যায় জড়িতরা এখনও গ্রেপ্তার না হওয়া, মিডিয়ার ওপর স্বৈরাচারী কায়দায় দমন-পীড়ন, অফিস-আদালতে সীমাহীন দুর্নীতির তথ্য অবহিত করেন প্রতিনিধি দল। মি. ক্রাউলিকে আরও জানানো হয়, তারেক রহমানকে মিথ্যা মামলায় দোষী সাব্যস্ত করার ষড়যন্ত্র চলছে-যাতে তিনি সামনের নির্বাচনে প্রার্থী হতে না পারেন। আরও জানানো হয়, সীমান্তে ভারতীয় বাহিনীর লোকজন নির্বিচারে বাংলাদেশীদের অপহরণ ও হত্যা করছে, ভারত সৎ প্রতিবেশীসুলভ আচরণের পরিবর্তে টিপাইমুখ বাঁধের মাধ্যমে বাংলাদেশের বিরাট একটি অংশকে মরুভূমিতে পরিণত করছে। এ সময় ভারতীয় কংগ্রেসনাল ককাসেরও চেয়ারম্যান কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি উল্লেখ করেন, গত জানুয়ারিতে তিনি ভারত সফর করেছেন। সে সময় টিপাইমুখ বাঁধসহ সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। কেয়ারটেকার সরকারের দাবিতে বিএনপিসহ বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে কংগ্রেসম্যান ক্রাউলি প্রতিনিধি দলকে বলেন, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনার সঙ্গে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন তিনি।  বৈঠক শেষে বার্তা সংস্থা এনাকে এসব তথ্য জানান তারেক পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন বাদল।
কংগ্রেসম্যান ক্রাউলি বিএনপি নেতা তারেক রহমানের শারীরিক খোঁজ-খবরও জানতে চান এ সময়। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন তারেক পরিষদের সহসভাপতি তোফাজ্জল হোসেন এবং যুগ্ম মহাসচিব জসীমউদ্দিন ও হেলালউদ্দিন মজুমদার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV