Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

কংগ্রেসম্যান ফ্রাঙ্ক লোবিন্ডোর সাথে নিউজার্সি বিএনপির সাক্ষাৎ: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কংগ্রেস কমিটিতে শুনানির আশ্বাস

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: May 25, 2012 | 10:55 AM

 যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রভাবশালী সদস্য ফ্রাঙ্ক লোবিন্ডো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতিতে চরম হতাশা ব্যক্ত করেছেন। এ নিয়ে তিনি কংগ্রেস কমিটিতে শুনানীর জন্য সহসাই পত্র লিখবেন। নিউজার্সি বিএনপির সভাপতি সোলায়মান সেরনিয়াবাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কংগ্রেসম্যান লোবিন্ডোর সাথে দেখা করলে এ সব কথা জানান। কংগ্রেসম্যান লোবিন্ডো বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা, বিরোধী দলের ওপর নির্যাতন, হত্যা, গুম ও মানবাধিকার হরনের বিষয় অবহিত হয়েছেন। বিশেষ করে বাংলাদেশের সরকারী বাহিনী কতৃক পোষাক শ্রমিক নেতা আমিনুল ইসলামের হত্যাকান্ড, বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা, সাংবাদিক সাগর-রুনীর হত্যাকান্ডে সরকারের রহস্যজনক ভূমিকা এ সকল বিষয়ে তার উদ্বেগের কথা ব্যক্ত করেন। কংগ্রেসম্যান লোবিন্ডো বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম দেশ এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগি। বাংলাদেশ সরকারকে অবশ্যই মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক ষ্টান্ডার্ড মেনে চলতে হবে। তাছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোষাক শিল্পের বিরাট বানিজ্য রয়েছে। শ্রমিক নেতা আমিনুল হত্যার নিরপেক্ষ এবং গ্রহনযোগ্য তদন্ত ও দোষীদের শাস্তির বিধান না করা হলে বিষয়টি যুক্তরাষ্ট্রের আমদানীকারদের কাছে বিরাট প্রশ্নের সৃষ্টি হবে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি শুনানীর জন্য কংগ্রেসম্যান লোবিন্ডো সংশ্লিষ্ট কমিটিতে অবিলম্বে একটি পত্র লিখবেন বলে জানান।  উল্লেখ্য ফ্রাঙ্ক লোবিন্ডো ১৯৯৫ সাল থেকে নিউ জার্সির বৃহত্তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট হতে নির্বাচিত প্রভাবশালী ও প্রবীণ রিপাবলিক্যান কংগ্রেসম্যান। তিনি কংগ্রেসর গুরুত্বপূর্ন পার্মানেন্ট সিলেক্ট কমিটি অন ইন্টেলিজেন্স, আর্মড সাভিস কমিটি, ট্রান্সপোর্টেশন এন্ড ইনফ্রাসট্রাকচার কমিটির সদস্য। কংগ্রেসম্যান লোবিন্ডো বর্তমানে কোস্ট গার্ড ও মেরিটাইম উপকমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।যুক্তরাষ্ট্রের নিউজার্সি বিএনপির সভাপতি সোলায়মান সেরনিয়াবাদের নেতৃত্বে প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা  ও জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউজার্সি বিএনপির সহসভাপতি গিয়াস উদ্দিন, নিউজার্সি যুবদল সাধারন সম্পাদক মোহাম্মেদ দিদার, বিএনপি নেতা মারুফ হোসেন ও নার্গিস সেরনিয়াবাদ উপস্থিত ছিলেন। বৈঠককালে  নিউজার্সি বিএনপি ও প্রবাসী বাংলাদেশীদের পক্ষে বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর একটি ডকুমেন্ট হস্তান্তর করেন। পিবিসি নিউজ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ