কংগ্রেসম্যান হ্যানসেন ক্লার্ক এর বিজয়ে স্থায়ী প্রতিনিধি ড. মোমেনের অভিনন্দন
শারকে চামান খান: বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক হ্যানসেন হাসিম কার্ক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে মার্কিন প্রতিনিধি পরিষদে নির্বাচিত হওয়ায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন তাকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় ড. মোমেন বলেন, কংগ্রেসম্যান হিসেবে কোন বাংলাদেশী মার্কিনীর প্রথমবারের মত বিজয়ী হওয়ার এই ঘটনা অন্যান্য বাংলাদেশী মার্কিনীর মধ্যেও ভবিষ্যতে এধরনের প্রতিযোগিতায় অবতীর্ণ হতে উৎসাহ জাগাবে। তিনি বলেন, হ্যানসেন ক্লার্কের এ বিজয়ে আমরা গর্বিত এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আমরা একসাথে কাজ করতে চাই। ড. মোমেন মন্তব্য করেন যে, হ্যানসেন কার্ক এর এ বিজয়ের মাধ্যমে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্কের আরো উন্নয়ন ঘটবে। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অভিবাসীদের সমস্যা সমাধানে মি. হ্যানসেন তৎপর হবেন এবং বাংলাদেশের পে কথা বলবেন।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন