কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন আইন
ইউএসএনিউজ ডেস্ক: অভিবাসীর সংখ্যা কমাতে কঠোর করা হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন আইন। এ জন্য তারা এ বছর থেকেই স্টুডেন্ট ভিসার দিকে বিশেষ নজর দিতে যাচ্ছে। তবে যুক্তরাজ্যে পড়াশোনা করতে ইচ্ছুক বিদেশী ছাত্রছাত্রীদের পাশাপাশি এরই মধ্যে যারা সে দেশে পড়াশোনা করছেন তারাও ক্ষতিগ্রস্ত হবেন বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যে আসা অভিবাসীদের সংখ্যা আগামী বছরেই ১৩ থেকে ২৫ শতাংশ কমানো উচিত বলে মাইগ্রেশন এডভাইজরি কমিটির দেয়া প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ কঠোরতা অবলম্বনের দিকে যাচ্ছে সরকার। সমপ্রতি মাইগ্রেশন এডভাইজরি কমিটির প্রকাশিত এক রিপোর্টের পাশাপাশি তারা সতর্ক করে দিয়েছে, এই মাত্রায় অভিবাসন কমানোর পরও সরকারের অভিবাসন কমানোর লক্ষ্যমাত্রার মাত্র বিশ শতাংশ পূরণ করবে। অভিবাসীদের সংখ্যার বাকি আশি শতাংশ কমাতে ইউকে মাইগ্রেশন এডভাইজরি কমিটি স্টুডেন্ট ও পারিবারিক ভিসা কড়াকড়ি করার প্রস্তাব দিয়েছে। এদিকে বর্তমান সরকারও স্টুডেন্ট ভিসা এবং স্থায়ী আবাস ব্যবস্থা রোধ করতে অভিবাসন আইনকে আরও কঠিন করার ইঙ্গিত দিয়েছে। এরই মধ্যে ইংরেজি ভাষাজ্ঞানের মান যাচাই করার জন্য এ মাসের ঊনত্রিশ তারিখ থেকে পারিবারিক ভিসা প্রদানের ক্ষেত্রে যুক্তরাজ্যে স্বীকৃত ইংরেজি ভাষার পরীক্ষাকে বাধ্যতামূলক করেছে। যাকে অভিবাসন আইন কড়াকড়ি করার প্রথম ধাপ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে একদিকে নির্বাচনী অঙ্গীকার অন্যদিকে স্টুডেন্টসহ অভিবাসীদের আসাকে সীমাবদ্ধ করলে অর্থনৈতিক মন্দাভাব আরও গভীর হওয়ার আশঙ্কায় যুক্তরাজ্য সরকার বর্তমানে দোটানায় রয়েছে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি