Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: September 26, 2011 | 8:12 PM

 

Details

শহীদুল ইসলাম: ক্যান্সারে আক্রান্ত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে দেখতে গেলেন যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রবিবার দুপুর ১টার দিকে শেখ হাসিনা কুইন্সের জ্যামাইকার বাসায় গিয়ে হুমায়ূন আহমেদের চিকিত্সার খোঁজ-খবর নেন। স্ত্রী মেহের আফরোজ শাওন ও দুই পুত্র নিশাত ও নিনাতকে নিয়ে এই ভাড়া বাসায় রয়েছেন হুমায়ূন আহমেদ। আবেগ আপ্লুত হুমায়ূন আহমেদ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মুক্তধারার কর্ণধার বিশ্বজিত্ সাহা ইত্তেফাককে জানান, শনিবার সকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন ফোন করে হুমায়ূন আহমেদের বাসার ঠিকানা সংগ্রহ করেন এবং কোথায় চিকিত্সাধীন আছেন তা জানতে চান। তখন পর্যন্ত বলা হয়েছিল স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক হুমায়ূন আহমেদকে দেখতে যাবেন। রবিবার সকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা ফোন করে বাসার ঠিকানা নিশ্চিত করেন। তখন জানানো হয় প্রধানমন্ত্রী দেখতে যাবেন হুমায়ূন আহমেদকে। ঐ দিন দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যামাইকার ঐ বাসায় যান এবং হুমায়ূন আহমেদের চিকিত্সার সার্বিক খোঁজ-খবর নেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম. রুহুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, স্থানীয় প্রতিনিধি ড. মোমেনসহ  গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী সেখানে প্রায় ২৫ মিনিট অবস্থান করেন। পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী হুমায়ূন আহমেদের চিকিত্সার ব্যাপারে সরকারের কিছু করণীয় আছে কিনা জানতে চান। এসময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পরিবারের সদস্যরা যতক্ষণ পারবেন চিকিত্সার ব্যয় নির্বাহ করবেন। প্রয়োজন হলে অবশ্যই সরকারকে অবহিত করবেন। হুমায়ূন আহমেদ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং তার আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীও তার দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী দেখতে যাওয়ায় হুমায়ূন আহমেদের মনোবল বেড়ে গেছে বলে পরিবারের এক সদস্য জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সদস্য বলেন, বিদেশের মাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্সার আক্রান্ত হুমায়ূন আহমেদকে দেখতে এসে যে সম্মান দেখিয়েছেন তা শুধু একজন লেখকের নয়, গোটা লেখক সমাজের। এটা আমাদের পরিবারের জন্যও বড় পাওয়া।

একটি সূত্র জানায়, বিশেষায়িত হাসপাতাল নিউইয়র্কের স্লোয়ন কেটারিং ক্যান্সার সেন্টারের বিশেষজ্ঞ চিকিত্সক ডা. ভিচের তত্ত্বাবধানে চিকিত্সা নিচ্ছেন হুমায়ূন আহমেদ। এ পর্যন্ত তার শরীরে দু’টি কেমোথেরাপি দেয়া হয়েছে। মোট ৬টি কেমোথেরাপি পর্যন্ত হুমায়ূন আহমেদের চিকিত্সায় ব্যয় হবে প্রায় ২ কোটি টাকা। ব্যয়বহুল এই হাসপাতালে থেকে অতিসম্প্রতি চিকিত্সা নেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ