Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

কন্ঠশিল্পী রাজীব রহমান অডিও ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করলেন

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: December 16, 2010 | 11:01 PM

 হাকিকুল ইসলাম খোকনঃ প্রবাসের তরুণ সংগীত প্রযোজক ও সুপরিচিত কন্ঠশিল্পী রাজীব রহমান এ বছর নিউইয়র্ক মহানগরীর ইনষ্টিটিউট অব অডিও রিসার্চ হতে কৃতিত্বের সাথে অডিও ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছেন।  রাজীব রহমান বিগত ২০০০ সালের জানুয়ারিতে নিউইয়র্কের এষ্টোরিয়ার উইলিয়াম কুলেন ব্রায়ান্ট হাই স্কুল হতে হাই স্কুল গ্র্যাজুয়েশন করার পর ম্যানহাটনস্থ বরো অব ম্যানহাটন কম্যুনিটি কলেজ (বিএমসিসি)-এ কম্পিউটার (অপারেশন)-এর উপর পড়াশোনা করেন।

 

 

 বাংলাদেশের নাটোর জেলার সিংড়া উপজেলার অন্তর্গত লালোর গ্রামের সুবিখ্যাত দারোগা বাড়ির অন্যতম শিরি পরিবারের সন্তান রাজীব রহমান ১৯৮০ সালের ২৯ এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরীতে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে তিনি মা-বাবার সাথে আমেরিকার বিশ্ব রাজধানী খ্যাত নিউইয়র্ক মহানগরীতে প্রবাসী হন। ১৯৯৮ সালের ২৪ অক্টোবর নিউইয়র্কের বাঙ্গালী কম্যুনিটিতে জনপ্রিয় ব্যান্ড সংগীত দল ‘ওয়ারফেয়ার’ গড়ে তোলেন। অত:পর প্রতিষ্ঠা করেন ওয়ারফেয়ার রেকর্ডিং ষ্টুডিও এবং নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ডাবল আর প্রডাকশন্স। গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী-একাধারে এই ত্রিমুখী প্রতিভার অধিকারী ‘ডাবল আর’ খ্যাত রাজীব রহমান প্রযোজিত অ্যালবাস ‘ষ্টয়েক ব্লিস আলোকবর্ষ দূরে’ সমগ্র উত্তর আমেরিকা ও বাংলাদেশের সর্বপ্রথম বাংলা হিপ্হপ্ অ্যালবাম। ঢাকার সুপরিচিত অডিও প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত রাজীব রহমানের এক্সকুসিভ মিক্সড অ্যালবাম ‘আধো মেঘ’ ২০০৯ সালের ঈদুল ফেতরে জনমত জরিপে টপ টেন তালিকার শীর্ষে অবস্থান করেছিল। উল্লেখ্য, গত বছর বাংলা নববর্ষে ঢাকার সুপ্রাচীন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ব্যানারে প্রকাশিত রাজীব রহমানের একক অ্যালবাম ‘মন ভাবে তারে’ টপ্ টেন তালিকার তৃতীয় অবস্থানে ছিল। এ ছাড়া রাজীব যে সাম্প্রতিক সময়ের সাড়া জাগানো ছায়াছরি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ এর আবহ সংগীত করেছেন, সে কথা অনেকেরই অজানা। রাজীব রহমানের গাওয়া ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’, ‘নিকষ আঁধার’ ও ‘মন ভাবে তারে’ বাংলাদেশের বর্তমান নতুন প্রজন্মের কাছে প্রিয় তিনটি গান। রাজীব রহমান বিশিষ্ট শিশু সাহিত্যিক হাসানুর রহমান ও রবীন্দ্র সংগীত শিল্পী পারভীন রহমানের বড় ছেলে। নিউইয়র্ক মহানগরীর ডিপার্টমেন্ট অব ট্রান্সপর্টেশনে কর্মরত এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ার আশেক রহমান রাজীবের ছোট ভাই। রাজীব রহমান অডিও ইঞ্জিনিয়ার হিসেবে ডিপ্লোমা প্রাপ্তিতে তার ফ্যান ও পরিচিতদের কাছ হতে দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV