Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

কবিতা ও আবৃত্তি প্রেমীদের জন্য সমস্বরের তিনদিন ব্যাপী আবৃত্তি কর্মশালা

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: March 15, 2021 | 11:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বৃহত্তর ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড, এবং ভার্জিনিয়ায় শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি সংগঠন সমস্বরের কর্মকাণ্ড ইতোমধ্যেই বিস্তৃত হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলা ভাষাভাষী মানুষদের মাঝে। ২০১৮ তে যাত্রা শুরু করে বেশ কয়েকটি অনুষ্ঠান করে সমস্বর। পরে করোনার সময়ে অনলাইনেও তারা তাদের কার্যক্রম চালিয়ে যান। সম্প্রতি আবৃত্তি ও কবিতাপ্রেমীদের জন্য সমস্বর এই প্রথমবারের মতো আয়োজন করে তিনদিন ব্যাপী অনলাইন আবৃত্তি কর্মশালার। ১২-১৪ মার্চ অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন বরেণ্য কবি আসাদ চৌধুরী, প্রখ্যাত আবৃত্তিকার এবং সম্প্রতি একুশে পদকপ্রাপ্ত ভাস্বর বন্দ্যোপাধ্যায়, এবং কবি ও সাংবাদিক আনিস আহমেদ। একাধারে ছন্দ, উচ্চারণ এবং স্বর ও বাচনের বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনার পাশাপাশি আবৃত্তির অন্য প্রয়োজনীয় বিষয় নিয়েও আলোচনা করেন কর্মশালার প্রশিক্ষকগণ। বিদেশের মাটিতে আবৃত্তি শিল্পের সাথে সাথে প্রমিত উচ্চারণে বাংলাকে এগিয়ে নেবার এই পদচারণা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন সমস্বরের কাণ্ডারি অদিতি সাদিয়া রহমান। তিনি আরও বলেন, “বাংলাকে ভালবাসুন, এর প্রমিত উচ্চারণ ও চর্চা করুন”। অদিতি সাদিয়া রহমান সকল অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনদিনব্যাপী এই কর্মশালায় সমস্বরের বর্তমান সদস্যদের পাশাপাশি অন্যান্য কবিতা ও আবৃত্তিপ্রেমীরাও যুক্তরাষ্ট্র এবং এর বাইরের অন্যান্য দেশ থেকেও উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন। পরে কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হয়। অংশগ্রহণকারীরা অনেকে পরবর্তী সময়ে নিয়মিত আকারে এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার অনুরোধ ব্যক্ত করেন আয়োজকদের কাছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বলেন, সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল, শুদ্ধ বাংলা উচ্চারণ এবং কবিতা আবৃত্তির জন্য নিজেকে তৈরি করার একটা বিষয় আছে সেটা অনুধাবন করা এবং ব্যক্তিগত দুর্বলতা কাটিয়ে ওঠার ব্যবহারিক সব দিক নির্দেশনা। এ ছাড়া ছিল একটি সুন্দর আবৃত্তি নির্মাণের নানা কৌশল। তাতে ছিল আবৃত্তি ও বাচিক অভিনয়ের জন্য প্রয়োজনীয় সব বিষয়। যেমন জিভ ও মুখগহ্বরের জড়তা কাটানোর উপায়, কীভাবে রপ্ত করা যায় আকর্ষণীয় বাচনভঙ্গি আর শ্রুতিমধুরতা। মূলত এটাই ছিল সমস্বরের এই কর্মশালার মূল লক্ষ্য।বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV