Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

‘কবিতা হোক মুক্তির সোপান’ স্লোগানে লসএঞ্জেলেসে কবিতা সম্মেলন

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: April 24, 2019 | 3:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘কবিতা হোক মুক্তির সোপান’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নান্দনিক আয়োজনের মধ্যে দিয়ে গত ২০ এপ্রিল লসএঞ্জেলেসে প্রথমবারের মতো ‘উত্তর আমেরিকা কবিতা সম্মেলন ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত কবি হাবিবুল্লাহ সিরাজী। বিশেষ অতিথি ছিলেন কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহা। লসএঞ্জেলেসের চার্চ অব সাইন্টোলজিতে এই সন্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যতিক্রমী আয়োজন ‘গাছের গোড়ায় পানি ঢেলে’ অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি হাবিবুল্লাহ সিরাজী। শুরুতে সেমিনার পর্বের বিষয় ছিল ‘সমকালীন কবিতায় বাংলাদেশ’। এ-পর্বে আলোচনা করেন সাংবাদিক লস্কর আল মামুন, কবি সাজেদ চৌধুরী ম্যাকলিন, সাংবাদিক আবু নাসের রাজিব, কাজী মশহুরুল হুদা ও কবি হাবিবুল্লাহ সিরাজী। সেমিনারের মূল আলোচক কবি হাবিবুল্লাহ সিরাজী অত্যন্ত সারগর্ভ, শ্রুতিমধুর ও তথ্যবহুল বক্তব্য রাখেন। তিনি বলেন, বর্তমান বলতে কোনো বস্তু নেই। এখন যা অনুষ্ঠিত হল একটু পরেই তা অতীত হয়ে গেল। বর্তমান সেইÑ বস্তু যা সাথে সাথে অতীত হয়ে যায়। তিনি বলেন, কবিরাই ভবিষ্যত নির্মাণ করেন। বাংলা একাডেমির মহাপরিচালক আরো বলেন, ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারির পর বাংলা কবিতা নবরূপ লাভ করে। বাংলা ভাষা শিক্ষার উপর গুরত্ব আরোপ করে প্রধান অতিথি বলেন, জীবনের সব কিছুর সাথে কবিতার বসবাস আছে। তিনি জীবনের সব কিছুর সাথে কবিতাকে যুক্ত করার আহবান জানান।

সম্মানিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন রীতা খান। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে ত্রিটিনা সাহা সিঁথি। স্বরচিত কবিতা পাঠ ও কবিতা আবৃত্তি করেন রুমানা গণি, রিতা খান, হাসিনা বানু, আব্দুল খালেক, সৈয়দ এম হোসেন বাবু, মারুফ খান, শহীদ আলম, রশনী আলম, কামরুল আহমেদ, সাজেদ চৌধুরী মাকলিন, কাজী মশহুরুল হুদা ও প্রধান অতিথি কবি হাবিবুল্লাহ সিরাজী।
অনুষ্ঠানে কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহাকে বিশেষ সম্মাননা প্রদান করেন কবি হাবিবুল্লাহ সিরাজী। স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য শিল্পী পন্ডিত গিরীশ চ্যাটার্জী, সাংবাদিক লস্কর আল মামুন, শিল্পী সোনিয়া খুকু, শিল্পী কাবেরী রহমান, কবি সাজেদ চৌধুরী ম্যাকলিন, কবি কাজী মশহুরুল হুদা, কবি আব্দুল খালেক ও সাংবাদিক ও সাহিত্যিক তপন দেবনাথকে সম্মাননা প্রদান করেন কবি হাবিবুল্লাহ সিরাজী ও কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহা।

অনুষ্ঠানের শেষ পর্বে গান পরিবেশন করেন কাবেরী রহমান, শহীদ আলম, সোনিয়া খুকু, আদনান খান ও পন্ডিত গিরীশ চ্যাটার্জী। সাউন্ড সিস্টেম পরিচালনা করেন আদনান খান। অনুষ্ঠান উপস্থাপনা করেন লসএঞ্জেলেসের জনপ্রিয় উপস্থাপক জুুটি আশ্রাফ আহমেদ মিলন ও রশনী আলম। অনুষ্ঠানটির আয়োজন করে ‘রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যালিফোর্নিয়া’। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV