কমান্ডার নূর নবীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তাৎক্ষণিক শোক সভা : আজ শুক্রবার প্রত্যেক মসজিদে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া-মাহফিল আয়োজন করার আহ্বান ড. সিদ্দিকের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে তাৎক্ষনিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার রাত ১২টায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান আজ শুক্রবার প্রত্যেক মসজিদে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শামসুদ্দিন আজাদ, মহিউদ্দিন দেওয়ান, ডা. মাসিদুল হাসান, হাজী এনাম, শাহানারা রহমান ও ইমদাদ চৌধুরী, মুজাহিদুল ইসলাম।

সভাপতি ড. সিদ্দিক তার বক্তব্যে মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, নূরনবী যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের একজন অভিভাবক ছিলেন তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে সেটা পূরণ হবার নয়। দীর্ঘ ৪০ বছর প্রবাস জীবনে পরিবারের কথা চিন্তা না করে শুধু দলের কথা চিন্তা করছেন। এসময় গোলাম মাওলা, আব্দুল হামিদ, সরাফ সরকার, আইয়ুব আলী, নজরুল ইসলাম ও মোর্শেদা জামানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরনবী গতকাল সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। পারিবারিক সূত্র জানায়, কমান্ডার নূরনবী সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডিতে আহম্মদ মেডিকেল সেন্টারে মারা যান। তিনি ক্যান্সারে ভুগছিলেন। স্বাধীনতা যুদ্ধকালে তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, পাঁচপুত্র, পাঁচ মেয়ে, নাতি-নাতনি এবং আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’