Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

কমান্ডার মাহবুবুর রব চৌধুরী সাদী বীর প্রতীক’র মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের দোয়া ও শোক সভা

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: October 21, 2016 | 10:52 PM

নিউইয়র্ক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের উদ্যোগে নিউইয়র্কের জামাইকার তাজমহল পার্টি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুর রব চৌধুরী সাদীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হযেছে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের ৪নং সেক্টরের, জালালপুর সাবসেক্টরের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুর রব চৌধুরী সাদী-বীর প্রতীক গত ১৭ অক্টোবর রবিবার রাত ২.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ড: আবদুল বাতেন এর সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা তাফাজজল করীম’র সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় কর্মময় জিবন ও স্মৃতিচারণ করে কথা বলেন মুক্তিযোদ্ধা নজমুল ইসলাম চৌধুরী, সরাফ সরকার, তাফাজজল করীম। মাহবুবুর রব সাদী ছিলেন স্বাধিকার সংগ্রামে অগ্রসেনানী, বীর মুক্তিযোদ্ধাযিনি সাধারন মানুষের সাথে একাত্ম থাকার জন্য মুক্তিযুদ্ধে তাঁকে প্রদত্ত বীরপ্রতিক খেতাব প্রত্যাখ্যান করেছিলেন। সামন্ত দেওয়ান পরিবারের সন্তান হওয়া সত্বেও তিনি সে খেতাব নামের সাথে ব্যবহার করতেন না এবং সাধারন মানুষের সাথে অত্যন্ত আপনজন হিসাবে মেলা-মেশা করতেন। সদালাপী, জনদরদী, সাহসী, আপোষহীন এবং জ্ঞান অনুসন্ধানী ব্যক্তি হিসাবে তিনি চিরকাল শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবিস্মরনীয় অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। তার জন্য বিশেষ দোয়া করেন বীর মুক্তিযোদ্ধা হাজী ফখরুল ইসলাম খান। এলাকার কয়েকটি মসজিদে শুক্রবারে তার আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাতের আয়োজন করা হয়|উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মহসিন ভুইয়া (বীরপ্রতীক), প্রিন্সিপাল বোরহান হাওলাদার, রেজাউর হোসেন, সাঈদুর রহমান (সাঈদ), মইনুল ইসলাম (মানিক), আবুল বাসার,খন্দকার নাসিম ,আনোয়ার হোসেন বাবুল, আহসান হাবিব জগলু, সরদার আলাউদ্দিন, নাসির উদ্দিন, মোঃমনির হোসেন, মোঃ সহিদুল্লাহ, হুমায়ন কবির, ড: খুরশীদ আলম মিয়া,আর আমিন, ডঃ তাজুল ইসলাম, কাজী জহির উদ্দিন ফারুক, শৈয়দ রেজাউল করীম, আব্দুস সামাদ হাওলাদার, মাহবুবুর রহমান, মোঃ হুমায়ুন কবির, ইঞ্জি:তাজুল ইসলাম, ওবায়েদুল হক, আবুল মনসুর, আমির আলী, সাহাব উদ্দীন, ওমর ফারুক খসরু, শাহ আলম, এনায়েত হোসেন সরদার, এলডি কামাল উদ্দিন, মোঃ নাসিম , মোঃ কামরুজ্জামান, মোঃ সিদ্দিক, আবদুল জলীল, আবদুল আজীজ, সামসু দোহা বাবুল, আবুল কালম, খলিলুর রহমান, আব্দুল ওয়াহেদ, মোঃ সনামউদ্দিন, কাজী মনির, সহযোগিতার ছিলেন নুর ইসলাম খান মামুন, লুকমান আহমদ চৌধুরী, উপল চৌধুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV