কমিউনিটির ঘটনাপ্রবাহ নিয়ে লেখা বই ‘কানাডা আমেরিকায় কমিউনিটি ভাবনা’ বইয়ের প্রকাশনা উৎসব টরন্টোয়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রবাসে ঘটা বাংলাদেশি কমিউনিটির বিবর্তনের কোনো ইতিহাস লেখা হয় না, কিন্তু কমিউনিটির ঘটনাপ্রবাহ নিয়ে লেখা বইও সময়ের সাক্ষী হিসেবে ইতিহাস হয়ে ওঠতে পারে। ফায়েজুল হক দুলার “কানাডা আমেরিকায় কমিউনিটি ভাবনা ‘বইটি তেমনি একটি দলিল হিসেবে বিবেচিত হবে।
গত রবিবার টরন্টোর বাংলাদেশ সেন্টার মিলনায়তনে ‘কানাডা-আমেরিকায় কমিউনিটি ভাবনা’ বইয়ের প্রকাশনা উৎসবে বক্তারা এই মত প্রকাশ করেন। প্রবীণ কমিউনিটি নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিসিএস এর প্রতিষ্ঠাতা মোশতাক আহমেদ।
সৈয়দা মার্জিয়া আফরোজ মৌ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী, স্কারবরো সাউথওয়েস্ট এমপি ডলি বেগম,লেখক ও শিক্ষক ড. তাজ হাশমী যথাক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রবাসী কণ্ঠের সম্পাদক খুরশীদ আলম, নতুনদেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, সাংবাদিক সুমন রহমান, কবি দেলোয়ার এলাহী, রিনা সেনগুপ্ত, রেজা অনিরুদ্ধ, বাকসুর সাবেক ভিপি ফায়েজুল করীম, সুহেল ইবনে ইসহাক, প্রফেসর আতাউর রহমান, সমাজ কর্মী মাহমুদা নাসরিন, হোসনে আরা জামি, সাহাব উদ্দিন, আখলাখ হোসেন এ প্রজন্মের অস্টম গ্রেড স্টুডেন্ট আনিকা আলম, হাইস্কুল স্টুডেন্ট সারা উদ্দিন প্রমূখ। লেখক ফায়েজুল হক দুলা উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
এমপি ডলি বেগম লেখক ফায়েজুল হক দুলার হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।
আলোচকরা বইটির বিভিন্ন দিক তুলে ধরে লেখকের সত্যনিষ্ঠতার প্রশংসা করেন। তারা বলেন, লেখক কেবল কানাডা আমেরিকার বাংলাদেশ কমিউনিটির একটি সময়কেই তুলে ধরেননি, নিজের মতামত দিয়ে দিকনির্দেশনাও দিয়েছেন। এখানেই বইটি পাঠকের জন্য অপরিহার্য হয়ে ওঠেছে। তারা বইটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity