Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

কম্পিউটার ঠান্ডা রাখার নতুন পদ্ধতি আসছে

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: October 24, 2013 | 1:12 PM

পরবর্তী প্রজন্মের কম্পিউটার চিপে থাকবে নতুন কুলিং সিস্টেমপরবর্তী প্রজন্মের কম্পিউটার চিপে থাকবে নতুন কুলিং সিস্টেমকম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএমের গবেষকেরা কম্পিউটার চিপকে কম শক্তিতে চলার উপযোগী ও শীতলীকরণ প্রক্রিয়ার একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন।
গবেষকেরা বলেন, কম্পিউটারের ক্ষুদ্র চিপের শক্তি যত বাড়ছে কম্পিউটার তত বেশি শক্তিশালী হচ্ছে। তবে, সমস্যা হচ্ছে এখনকার কম্পিউটার চিপ যথেষ্ট শক্তিশালী হলেও এখনও যথেষ্ট কম শক্তিতে চলার উপযোগী নয়। চিপ যতো শক্তিশালী হয়, তত গরম হয় এবং যাতে এ গরমে অন্যান্য যন্ত্রাংশের ক্ষতি না হয় তাই চিপ ঠান্ডা রাখতে অধিক শক্তি খরচ করতে হয়। গবেষকেরা এক্ষেত্রে মানুষের মস্তিষ্ক যেভাবে ঠান্ডা থাকে সে প্রক্রিয়াটিকে কম্পিউটার চিপ ঠান্ডা রাখার উপায় হিসেবে বেছে নিয়েছেন। মানুষের মস্তিষ্ক ঠান্ডা রাখতে রক্তের মতো এক ধরনের তরল যেভাবে কাজ করে আইবিএমের গবেষকেরা কম্পিউটারের ক্ষেত্রে সে পদ্ধতিটি নিয়ে কাজ করছেন। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
আইবিএমের গবেষক প্যাট্রিক রুচ ও ব্রুনো একটি কম্পিউটার চিপ তৈরি করেছেন যাতে চিপ ঠান্ডা করার ও চিপকে শক্তি জোগানোর জন্য বিশেষ তরল প্রবাহী ক্ষুদ্র চ্যানেল রয়েছে। এ চ্যানেলের মধ্য দিয়ে তরল প্রবাহিত হলে চিপ ঠান্ডা হয় এবং তা শক্তির উত্স হিসেবেও কাজ করে। এ ধরনের তরল ‘ইলেকট্রনিকসের জন্য রক্ত হিসেবে কাজ করবে বলেই গবেষকেরা মনে করছেন। গবেষকেরা বলছেন, এ পদ্ধতিতে ক্ষুদ্র চিপে আরও প্রসেসিং দক্ষতা বাড়বে।

বর্তমানে কম্পিউটার চিপকে ঠান্ডা রাখতে এয়ার সার্কুলেটিং পদ্ধতি ব্যবহার করা হয়। গবেষকেরা বলছেন, বিশেষ ধরনের তরল ব্যবহারের প্রক্রিয়াটি এখনও গবেষণা পর্যায়ে রয়েছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV