কম্পিউটার মাউসের আবিষ্কারক আর নেই
ডেস্ক: কম্পিউটার মাউসের আবিষ্কারক ডগলাস কার্ল এনজেলবার্ট আর নেই। ৮৮ বছর বয়সে ক্ষণজন্মা এ মানুষটি গত মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন তিনি। মেয়ে ক্রিস্টিনা একটি ইমেইলের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার কম্পিউটার হিসট্রি মিউজিয়ামকে পিতার মৃত্যুর সংবাদটি জানান। ক্রিস্টিনা বলেন, তার পিতার শারীরিক অবস্থা ভাল ছিল না ও তিনি ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেছেন। ১৯২৫ সালের ৩০শে জানুয়ারি পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন ডগলাস। তার পিতা রেডিও মেরামতের কাজ করতেন ও মা ছিলেন গৃহিণী। ১৯৬০ এর দশকে মাউস আবিষ্কার করেন ডগলাস। তখনকার মাউস আজকের দিনের মতো ছিল না। অনেকেই হয়তো জেনে অবাক হবেন, বিশেষ আকৃতিতে নির্মিত একটি কাঠের প্রকোষ্ঠে ছোট দুটি ধাতব চাকা বা চাকতি সংযোজন করে বিশ্বের প্রথম মাউসটি উদ্ভাবন করেছিলেন তিনি। এর বহু পরে মাউসের ব্যাপক ব্যবহার শুরু হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ইমেইল, ওয়ার্ড প্রসেসিং ও ভিডিও টেলিকনফারেন্সের সূচনালগ্নে বিশেষ অবদান রেখেছিলেন তিনি।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’