কম বয়সীরা বেশি স্ট্রোকে আক্রান্ত হচ্ছে : গবেষণা তথ্য

অনলাইন ডেস্ক : যান্ত্রিক সভ্যতার এ কালে জীবন প্রতিনিয়তই আরও যান্ত্রিক হচ্ছে। বাড়ছে চাপ আর উদ্বেগ। এ থেকে মানুষের শরীরে বাসা বাঁধছে নানা রোগ। মস্তিষ্কের রক্তক্ষরণ (স্ট্রোক) এর একটি। সব বয়সী মানুষ এ রোগে আক্রান্ত হলেও কম বয়সীরাই বেশি মাত্রায় এর নির্মম বলি হচ্ছে। সাম্প্র্রতিক এক গবেষণা থেকে জানা গেছে এমন তথ্য। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘আমেরিকান একাডেমি অব নিউরোলজি’র এক সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়। এতে বলা হয়, স্ট্রোকে আক্রান্ত পাঁচজনের একজন ৫৫ বছরের কম বয়সী। যুক্তরাষ্ট্রের গ্রেটার সিনসিনাতি ও নর্থ কেন্টাকি এলাকার ৫৫ বছরের কম বয়সী ১৩ লাখ মানুষের ওপর গবেষণাটি চালানো হয়। ২০-এর বেশি বয়সী এ লোকদের ওপর ১৯৯৩, ১৯৯৫ ও ২০০৫ সালে এ গবেষণা হয়। এতে দেখানো হয়, ২০০৫ সালে ওই বয়সী মানুষের ১৯ ভাগই স্ট্রোকে আক্রান্ত হয়েছিল। অথচ ১৯৯৩ সালে একই বয়সীদের মধ্যে এ হার ছিল ১৩ ভাগ। গবেষণা প্রতিবেদনটির লেখক ব্রেট কিসেলা বলেন, মানুষের মধ্যে ডায়াবেটিস, স্থূলতা ও খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এ প্রবণতাও বাড়ছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান স্ট্রোক অ্যাসোসিয়েশনের মতে, স্ট্রোকে আক্রান্ত হওয়ার এ হার আশঙ্কাজনক।প্রথম আলো
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity