করোনাকালে আমেরিকা থেকে অনলাইন জাদু প্রতিযোগিতার উদ্যোগ জাদুশিল্পী খান শওকতের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : আমেরিকাস্থ ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান্স সোসাইটি থেকে ড. অব ম্যাজিক এবং মারলিন এ্যাওয়ার্ড বিজয়ী নিউইয়র্ক প্রবাসী জাদুশিল্পী খান শওকতের উদ্যোগে মুজিব শতবর্ষে বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটির ব্যানারে করোনাকালে বিপদগ্রস্ত জাদুশিল্পীদেরকে উৎসাহ প্রদান, তাদের সৃজনশীল চিন্তার মানোন্নয়ন ও সহযোগিতার উদ্দেশ্যে প্রতিমাসে আমেরিকা থেকে অনলাইন জাদু প্রতিযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে।
অংশগ্রহনকারী প্রতিযোগিকে জাদু প্রতিযোগিতার জন্য ১টা আইটেম নিয়ে ম্যাজিক করতে হবে। ১ মিনিট থেকে সর্বোচ্চ তিন মিনিটের ভিডিও হতে হবে। ভিডিওতে কোন প্রকার এজিটিং করা যাবেনা। ফলাফল ঘোষনার পূর্বে এসব ভিডিও ইউটিউব বা কোন গ্রুপে প্রচার করা যাবে না। নির্ধারিত ম্যাজিক কম্পিটিশন ইন বাংলাদেশ ফেসবুক গ্রুপে অনলাইন জাদু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই গ্রুপেই প্রতিযোগিদের ভিডিও পাঠাতে হবে। এখানে দর্শকদেরও মতামত নেয়া হবে। যে সকল প্রতিযোগীর ভিডিও থাকবে দর্শকরা যে কেউ বিচারক হিসেবে তাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে ১ থেকে ১০ এর মধ্যে নাম্বার দিন। সর্বোচ্চ নং ১০ এবং সর্বনিম্ন ১ নং। প্রতিমাসের ২১ থেকে ২৪ তারিখ বিচার বিবেচনা চলবে। ২৫ তারিখে চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হবে। ৩০ তারিখে বিকাশে টাকা পেয়ে যাবেন বিজয়ীরা। তাদের সনদপত্র আমেরিকা থেকে পাঠানো হবে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের কাছ থেকে কোন রেজিষ্ট্রেশন ফিস নেয়া হবে না। বিজয়ীদের ১ম পুরস্কার: ১,৫০০ টাকা ও সনদপত্র। ২য় পুরস্কার: ১,০০০ টাকা ও সনদপত্র। ৩য় পুরস্কার ৫০০ টাকা ও সনদপত্র। হে সৌভাগ্যবান, তোমাকেই খুঁজছে বাংলাদেশ।
খান শওকত বলেন, করোনায় জাদুশিল্পীদের কোন শো নাই, কোন ইনকাম নাই। তাদের মনোবল ভেঙে পড়েছে। তারা সারাজীবন মানুষকে বিনোদন দিয়ে তাদের জীবনকে উৎসাহিত করেন। আজ তাদের পাশে কেউ নাই। তারাওতো মানুষ। তাদেরও পারিবারিক দায়িত্ব পালন করতে হয়। তাদেরকেও উৎসাহ দেয়া দরকার। অন্যান্য শিল্পীদের মতো তারাও বেশ অভিমানী। মনে কষ্ট নিয়ে বসে থাকবে, কিন্তু কারো কাছে হাত পাতবে না। শিল্পীরা এমনই হয়। সবকিছু বিবেচনা করে এদের উৎসাহ ও কল্যানে গত ৭/০৭/২০২০ তারিখ থেকে বাংলাদেশের একজন নন্দিত জাদুশিল্পীর একান্ত তত্বাবধানে এবং একদল সিনিয়র জাদুশিল্পীর সহযোগিতায় প্রতিমাসে নিয়মিত প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছি। যারা বিজয়ী হবেন, তাদেরকে নিয়ে ভবিষ্যতে আরও ব্যাপক উদ্যোগ নেয়ার পরিকল্পনা আছে আমাদের। আমরা সবার সহযোগিতা চাই। এখানে একজন ম্যাজিশিয়ান আরেকজন ম্যাজিশিয়ানের পারফরমেন্স দেখার সুযোগ পাবেন, এবং তাকে ভোট দেবারও সুযোগ পাবেন। এতে করে পারস্পরিক সম্মান ও বন্ধুত্ব আরও বৃদ্ধি পাবে। যোগ্য শিল্পীরা এগিয়ে যাবেন।
খান শওকত আরও বলেন, এই করোনাকালে ঘরে বসে আপনার মেধা ও যোগ্যতা দিয়ে প্রতিমাসে পুরস্কার জিতে নিন এবং বিশ্বব্যাপী আপনার প্রদর্শনী সর্বত্র পৌঁছে দিন। ১৯৮৫ সালে ঢাকার প্রথম জাদুশিক্ষা প্রতিষ্ঠান মডার্ন ম্যাজিক একাডেমী প্রতিষ্ঠা করেছিলাম আমি। এরপর ১৯৯০ সালে আমেরিকাতে চলে আসার পর এখানে অদ্যাবধি জাদুপ্রদর্শনী করছি। বিভিন্ন দেশের জাদুশিল্পীদের সাথে আমার পরিচয় আছে। বাংলাদেশের জাদুশিল্পের কল্যানে আমরা সকল জাদু সংগঠনের এবং সকল জাদুশিল্পীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। যেহেতু এঅনলাইন প্রতিযোগিতা মুজিব বর্ষে অনুষ্ঠিত হচ্ছে, তাই সবার প্রতি অনুরোধ, সম্ভব হলে মুজিব বর্ষের লোগোর সামনে অথবা বঙ্গবন্ধুর ছবির সামনে দাঁড়িয়ে ম্যাজিক করুন। তিনি আরও বলেন, আপনারা জানেন, ভাগ্য কেউ গড়ে দিতে পারেনা, নিজের ভাগ্য নিজেরই গড়ে নিতে হয়। যে কোন কাজ মনোযোগ সহকারে করলে আপনার ভাগ্যটা ঘুরতেও পারে। বাংলাদেশকে নিয়ে আমরা একটা স্বপ্ন ধরে পথে নেমেছি। আসুন সবার অংশগ্রহনে একটি সফল প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন করি, এবং বাংলাদেশের একদল প্রত্যয়ী তরুনকে বিশ্বের সামনে নিয়ে আসি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests