Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

করোনাকালীন সময়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান চলাচল চালু করার আবেদন ফোবানার

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: May 1, 2021 | 1:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: করোনা পরিস্থিতিতে উত্তর আমেরিকার সাথে বাংলাদেশের বিমান চলাচল পুনরায় চালু করার আবেদন জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশি অর্গানাইজেশন ইন নর্থ আমেরিকা-ফোবানা। সংগঠনের চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ও সদস্য সচিব মাসুদ চৌধুরী স্বাক্ষরিত বাংলাদেশের প্রধানমন্ত্রী কাছে প্রেরিত আবেদনটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমেও পাঠানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “করোনা মহামারীর কারণে বিগত এক বছরেরও বেশী সময় ধরে বিশ্বব্যাপী জীবনধারায় ব্যাপক পরিবর্তন হয়েছে, অব্যাহত রয়েছে মানুষের জীবন ঝুঁকি এবং পরিস্থিতিতে এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রনে নয়। তা সত্বেও পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রয়াস অব্যাহত রয়েছে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশায়।“
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “করোনাকালীন সময়ে উত্তর আমেরিকা থেকে অনেক প্রবাসী পরিবার বা পরিবারের সদস্যদের ব্যক্তিগত, পারিবারিক বা ব্যাবসায়িক কারণে বাংলাদেশে ভ্রমণ করতে হয়েছে। ইদানিং বাংলাদেশ সরকারের আদেশ মোতাবেক বিগত প্রায় এক মাস যাবৎ চলছে লকডাউন আদেশ, পাশাপাশি বাংলাদেশ-উত্তর আমেরিকার বিমান চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে। এমতাবস্তায়, অনেক প্রবাসী আমেরিকান-বাংলাদেশী বিভিন্ন জরুরী কারণে যারা বাংলাদেশে অবস্থান করছেন, তারা আটকা পড়ে আছেন। ফলশ্রুতিতে তাদের পরিবার, চাকরি, ব্যবসাসহ বিভিন্নভাবে তারা বিরাট ক্ষতি বা অনাকাঙ্খিত পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে ফোবানার পক্ষ থেকে প্রবাসী -আমেরিকান-বাংলাদেশীদের জন্য বিমান চলাচল খুলে দেয়ার বা উন্মুক্ত রাখার জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে, যেন প্রবাসীদের এই ভোগান্তি, পেশাগত বা ব্যবসায়িক ক্ষতি বহন বা অনাকাঙ্খিত পরিস্থিতির স্বীকার হতে না হয়।
ফোবানার পক্ষ থেকে সকল প্রবাসী আমেরিকান-বাংলাদেশীদের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনতিবিলম্বে আমেরিকা-বাংলাদেশ রুটে বিমান চলাচল চালু করে এই সংকটময় পরিস্থিতির আশু সমাধান করার আকুল আবেদন জানান এই দুই কর্মকর্তা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV