Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

করোনাকালেও নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষার ফলাফলে মামুন’স টিউটোরিয়ালের অসামান্য সাফল্য (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: May 5, 2021 | 12:54 AM

https://www.facebook.com/USANewsNY/videos/242052644376583

ইউএসএনিউজঅনলাইন.কম : করোনাকালেও নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষার ফলাফলে মামুন’স টিউটোরিয়ালের শিক্ষার্থীরা অসামান্য সাফল্য অর্জন করেছে। স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষার ধারাবাহিক সাফল্যে এবারও কমিউনিটির অন্যতম এ টিউটোরিয়ালের অনেক শিক্ষার্থী স্টাইভিসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির সেরা হাইস্কুলগুলোতে ভর্তির সুযোগ পেয়েছে। মামুন’স টিউটোরিয়ালে পড়–য়া ৭৫ ভাগ ছাত্র-ছাত্রী এ বছর স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
স্পেশালাইজড স্কুলে সন্তানের ভর্তির সুযোগে বাবা-মায়েরা আন্তরিক ধন্যবাদ জানান মামুন’স টিউটোরিয়ালের কর্নধার শেখ আল মামুনকে। স্পেশালাইজড হাইস্কুল ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ধন্যবাদ জানাতে গত ৩০ এপ্রিল শুক্রবার ব্রঙ্কস এবং জ্যাকসন হাইটস শাখায় হাজির হন। এদের মধ্যে স্টাইভিসেন্টে চান্স পাওয়া ফারান

অরনব ব্রঙ্কস এবং ব্রুকলিন টেক-এ চান্স পাওয়া লানিকা মাহনুর বাবা-মায়ের সাথে আসেন জ্যাকসন হাইটস শাখায়।
আবেগআপ্লুত বাবা-মা তাদের সন্তানদের সাফল্য নিয়ে অনুভূতি জানালেন। সন্তানরাও শোনালেন তাদের সাফল্যের পেছনে বাবা-মা এবং মামুন’স টিউটোরিয়ালের অবদানের কথা। শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে শেখ আল-মামুন একজন সৃজনশীল মানুষ।
এসময় শেখ আল মামুন বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় করোনাকালেও বরাবরের মত আমাদের অসংখ্য শিক্ষার্থী স্টাইভিসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামকরা হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। মামুন’স টিউটোরিয়ালে যারা পড়েছে তাদের মধ্যে ৭৫ ভাগ ছাত্র-ছাত্রী এ বছর স্পেশালাইজড স্কুলে সুযোগ পেয়েছে। শেখ আল মামুন তার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতাকে কাজে লাগাতে মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত সহকর্মীদের সাথে নিয়ে নিজেই শিক্ষাদানে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV