করোনাকালে কবি কামাল চৌধুরীর ইতিহাস সৃস্টিকারী কবিতা ‘তোমার পৃথিবী চিনতে পার না’
নিহার সিদ্দিকী : ‘তোমার পৃথিবী চিনতে পার না’ শিরোনামে অসাধারণ এক কবিতা লিখেছেন কবি কামাল চৌধুরী। সেখানে করোনা উপদ্রুত পৃথিবীর ছবি তুলে ধরেছেন তিনি।

দরদভরা কণ্ঠে সেই কবিতাটি আবৃত্তি করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা ও আবৃত্তিকার আসাদুজ্জামান নূর। সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই আবৃত্তির একটি ভিডিওচিত্র।

গত ১১ এপ্রিল ‘তোমার পৃথিবী চিনতে পার না’র আবৃত্তির ভিডিওচিত্র প্রকাশ করেছে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার ফেসবুক পেজ। সেখানে দেখা যায় করোনার আঘাতে জনশূণ্য পৃথিবীর বড় বড় সব শহর। করোনার আঘাতে নিস্তব্ধ পড়ে আছে। নেপথ্যে আবৃত্তিকারের কণ্ঠে কবির পঙক্তি। সেখানে কবি বলেছেন, একটি ভাইরাস কীভাবে মানুষের ক্ষমতার দম্ভকে নিঃস্ব করে দিয়েছে। কবিতার শেষাংশে রয়েছে আশার বাণী। সেখানে কবি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বিজয়ী মানুষের সঙ্গে সবুজ পাতারাও একদিন ঝলমলিয়ে হেসে উঠবে।কবি কামাল চৌধুরীর কবিতা ও ভিডিও চিত্র ভয়েস অব আমেরিকা এই বিশেষভাবে এই অনলাইনে যা মহাসমারোহ ভাবে যা শেয়ার করতে হবে। নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরন কবির সাথে কথা বলে এই অসাধারন ভিওএতে রিলিজ করবেন। এযাবৎ ৫১৭ পর্যন্ত শেয়ার এবং ভিডিওটি দেখেছেন প্রায় ২৭ হাজার ।

কেবল আবৃত্তি নয়, ধ্বনিচিত্রের এ ভিডিওটির শেষে কবিতার কয়েকটি চরণ গেয়েছেন শিল্পী নকীব খান। সে অংশটুকুর সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। আর সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। কবি কামাল চৌধুরী গড়েছেন এই কবিতার ইতিহাস।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests