Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

করোনাকালে বিশিষ্টজনদের ‘ভার্চুয়াল কফি আড্ডা’ আমেরিকায়

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: April 15, 2020 | 12:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুদ্ধ-বিধ্বস্ত সদ্য-স্বাধীন বাংলাদেশের পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান (১৯৭২-৭৫) অধ্যাপক নুরুল ইসলাম, এখন তার বয়স একানব্বই বছর। প্রায় ছয় সপ্তাহ ধরে গৃহবন্দী থেকে হাঁপিয়ে উঠেছেন এবং এই অসহায়ত্ব থেকে মুক্তির পথ খুঁজছেন। চোখে কম দেখলেও পত্র-পত্রিকা এবং সংবাদের ছিটেফোটাও তার অগ্রাহ্য হয় না। বহু বছরের পুরনো ব্রেইন টিউমার, ভাঙা পা, নড়বড়ে কোমর, দুই চোখের ম্যাকুলার ডিজেনারেশন, সিওপিডি-র শ্বাসকষ্ট, এবং সারা শরীরে অসম্ভব ব্যথা নিয়ে থাকলেও তার সাথে কথা বললে এসবের কিছুই বোঝার উপায় থাকে না।

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সকলেই গৃহবন্দী ২১ মার্চ থেকে। এর আগে নূরুল ইসলামসহ সমবয়সী অথবা সমমনাদের সাথে প্রায় প্রত্যেক শনিবারেই কফির আড্ডায় বসতেন ম্যারিল্যান্ড অঙ্গরাজের মন্টগোমারির একটি মলে। সেই আড্ডায় পরস্পরের কুশলাদি ছাড়াও পড়ন্ত বয়সে কার কীভাবে দিন কাটছে এবং প্রিয় মাতৃভূমির সামগ্রিক কল্যাণে কে কী করছেন তাও আলোচিত হতো। মতবিনিময় করার জন্য শনিবারের এই কফির আড্ডাতে যেতে পারলে সব কষ্ট তারা ভুলে যেতেন। করোনার উপদ্রবে তা বন্ধ হয়ে গেলে নূরুল ইসলামের উৎসাহ এবং প্রস্তাবে প্রথমবারের মত গত ১১ এপ্রিল শনিবার আয়োজন করা হয়েছিল ‘ভার্চুয়াল আড্ডার’। প্রধান দুই আয়োজক ছিলেন ড. মহসিন সিদ্দীক (৭৬) এবং ওয়াহেদ হোসেইনী (৮৩)। অনলাইনে ভিডিও আড্ডায় আরও অংশ নেন খ্যাতনামা সংবাদ-ভাষ্যকার ইকবাল বাহার চৌধুরি (৪০) এবং জিয়াউদ্দিন চৌধুরী (৮১)। আলোচনার প্রধান বিষয় ছিল ডাক্তার আবদুল মান্নানের মৃত্যু। অধ্যাপক নুরুল ইসলামের অতি নিকটজন ছিলেন তিনি। 

সাংবাদিক ইকবাল বাহার চৌধুরি মেরিল্যান্ডের রকভিল শহরে নিজের বাসায় বাস করেন। ছেলের বাসা কাছেই। ছেলে, বৌমা, এবং নাতিদের সাথে তার সময় কাটে। বাংলাদেশ থেকে মাত্র দু’সপ্তাহ আগে আমেরিকার বিশেষ ফ্লাইটে এসেছেন তিনি। বিশ্বব্যাংকের অবসরপ্রাপ্ত পদস্থ কর্মকর্তা আব্দুন নূর (৭৯) বাস করছেন ভার্জিনিয়ায়। লেখালেখি ছাড়াও বাংলাদেশের কল্যাণের কথা ভাবেন সব সময়।

ম্যারিল্যান্ডের ব্যাথেসডায় বসবাসরত সমাজকর্মী ও ব্যবসায়ী আজমত আলী (৮২) ও করোনায় অবরুদ্ধ হয়ে নিজ বাসায় অবস্থান করলেও সমবয়সী এবং সমমনাদের সাথে ফোনে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

ডঃ মহসিন সিদ্দীক (৭৫) ওয়াশিংটন ডিসি ওয়াটার এ্যান্ড সুয়ার অথরিটিতে খণ্ডকালীন কর্মরত। এখন বাসা থেকেই কাজ করছেন। থাকেন স্ত্রীসহ মেরিল্যান্ডের বেথেসডায়।

সমাজকর্মী ওয়াহেদ হোসেইনী, থাকেন ভার্জিনিয়ার স্প্রিংফিল্ড শহরে। কানে কিছুটা কম শোনেন কিন্তু অন্য সবকিছুতে জ্ঞান তার টনটনে। বাংলাদেশ কমিউনিটির কারো মৃত্যু সংবাদ তার ইমেইলেই সবাই প্রথম জানতে পারেন। তিনি এখন স্ত্রীসহ গৃহবন্দি।

ড. সুলতান আহমদ (৮৩), বিশ্বব্যাংকের প্রাক্তন কর্মকর্তা। স্ত্রীসহ থাকেন ভার্জিনিয়ার ভিয়েনায়। বড়মেয়ে থাকেন কাছেই। ছেলেমেয়ে সবাই প্রতিনিয়ত খোঁজ নিয়ে যায়। সপ্তাহে তিনবার কিডনি ডায়ালাইসিস করতে হয়, সাথে যান প্রায় সমবয়সী স্ত্রী। করোনার দিনে স্ত্রী সংক্রমিত হতে পারেন এই দুশ্চিন্তায় দিন কাটে তার।

আবু সোলায়মান (৮৭), ব্যবসায়ী ও সমাজকর্মী। থাকেন মেরিল্যান্ডের বেথেসডা শহরে স্ত্রী এবং একটি কাজের লোক নিয়ে। রোজবুশ প্রফেসর এমিরিটাস ড. জিল্লুর আর খান (৮৫) বাস করছেন স্ত্রীসহ ফ্লোরিডার ওরল্যান্ডোতে। হাঁটতে পারেন না। হুইল চেয়ার তার অবলম্বন। এমনি অবস্থায় এই পড়ন্ত বয়সেও প্রবাসীদের খোঁজ-খবর নেন। বাংলাদেশে প্রিয়জনদের সাথে ফোনে কথা বলার পাশাপাশি বাংলাদেশ কতটা এগুচ্ছে-তা জানতে চান।

বাংলাদেশের সর্বশেষ বহুল আলোচিত/সমালোচিত কেয়ারটেকার সরকারের প্রধান ড. ফখরুদ্দিন আহমেদ (৭৯) স্ত্রীসহ বাস করছেন ম্যারিল্যান্ডের ব্যাথেসডায়। করোনায় অবরুদ্ধ জীবন শুরু থেকেই নিউইয়র্ক থেকে পুত্র এবং পুত্রবধূ ছুটে গেছেন তার কাছে। সমমনা এবং সমবয়সীদের সাথে ফোনে কথা বলার পাশাপাশি স্বজনের সান্নিধ্যে থাকায় তার একাকীত্ব ঘুচেছে। 

কেয়ারটেকার সরকারের চালিকাশক্তি হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত জেনারেল মঈন ইউ আহমেদ (৬৭) স্ত্রী এবং পুত্রের সাথে ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচে বসবাস করছেন। অবরুদ্ধ জীবনে প্রিয়-পরিচিত এবং সমমনাদের সাথে ফোনে কথা বলার পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির ওপর গভীর পর্যবেক্ষণ রেখেছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করেছেন।

জেনারেল মঈন বিশেষভাবে উল্লেখ করেছেন যে, করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশকেও আর্থিকভাবে বড় ধরনের ঝুঁকিতে পড়তে হবে। সেটি মোকাবেলায় এখন থেকেই সার্বিক প্রস্তুতি দরকার। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টর কমান্ডারস জেনারেল সি আর দত্ত বীরউত্তম বাস করছেন ফ্লোরিডায় বয়েন্টন বিচে কন্যার সাথে। ৯৩ বছর বয়সী এই জেনারেলের সময় কাটে বাংলা ভাষার পত্রিকা পাঠ এবং বাংলাদেশি টিভির অনুষ্ঠান দেখে। তিনি করোনায় প্রাণ হারানো ব্যক্তিদের আত্মার শান্তি কামনা এবং বিশ্ব মানবতাকে এমন কঠিন একটি যন্ত্রণা থেকে অব্যাহতি প্রদানের জন্যে পরম করুণাময়ের দয়া চান।

৯৩ বছর বয়সী সংবাদ-ভাষ্যকার কাফি খান বাস করছেন ভার্জিনিয়ায়। কফির আড্ডায় তিনিও ছিলেন সরব। বয়সের ভারে যতটা ন্যুব্জ হবার কথা, তা মোটেও প্রকাশিত হয় না তার আলাপচারিতায়। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV