Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে দেড় হাজার মসজিদে জুমার নামাজ আদায় হয়নি

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: March 14, 2020 | 8:36 PM

কৌশলী ইমা : করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় মানুষের জীবনের নিরাপত্তার কথা ভেবে যুক্তরাষ্ট্রে প্রায় দেড় হাজার মসজিদে গতকাল শুক্রবার জুমার নামাজ আদায় হয়নি। লোক সমাগম থেকে সাধারণ মানুষদের দূরে রাখার কথা চিন্তা করে বিভিন্ন মসজিদে জুমার নামাজ স্থগিত করা হয়।

গত সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপকহারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বিভিন্ন মসজিদ কমিটি গত বৃহস্পতিবার রাতের মধ্যেই জুমার নামাজ আদায় স্থগিত রাখার ঘোষণা দেয়। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য সরকার পৃথকভাবে নিজ নিজ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। শুক্রবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোটা দেশব্যাপী জাতীয় জরুরি অবস্থা জারি করেন।

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ৪১ জনের মৃত্যুর পর গোটা দেশব্যাপী জাতীয় জরুরি অবস্থার এ ঘোষণা দেন ট্রাম্প। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘বড় অঙ্কের (৫০ বিলিয়ন ডলার) এ অর্থ দেশের মানুষ ও প্রদেশের জন্য ব্যয় করা হবে। সবাই মিলে এ রোগের বিরুদ্ধে লড়াই করবো।’

প্রাণঘাতী এ ভাইরাস মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলারের বিশাল অংকের অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) সব রাজ্য ও স্থানীয় সরকারকে দুর্যোগ তহবিল সরবরাহ করবে বলে জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য খুব শিগগিরই জানাবো। বেসরকারি ল্যাব ও ভ্যাকসিন ডেভেলপাররা মাসে ৫০ লাখ মানুষের করোনা ভাইরাস টেস্ট করতে সক্ষম হবেন।’

এর আগে বিভিন্ন অঙ্গরাজ্য সরকার প্রধানরা গণসমাবেশ, পার্ক, সিনেমা হল, মার্কেট, খেলার মাঠসহ জনবহুল জায়গায় অযথা ঘোরাফেরা না করার পরামর্শ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় জুমার নামাজ স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রস্থ মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন মসজিদ কমিটির নেতারা।

যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১৭৬২ জন। অবশ্য এরমধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রায় ৩ হাজার মসজিদ রয়েছে। এর মধ্যে নিউইয়র্কে ২৫৭টি, ক্যালিফোর্নিয়ায় ২৪৬টি এবং টেক্সাসে ১৬৬টি মসজিদ রয়েছে। গত ৫০ বছর আগে অর্থাৎ ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা ছিল মাত্র ১০০টি। মুসলিম আভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২০০০ সালে যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা দাঁড়ায় ১২০৯টি এবং ২০১০ পর্যন্ত এর সংখ্যা দাঁড়ায় ২১০৬ টিতে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV