Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

করোনাভাইরাসের ধ্বকল সামাল দিতে যুক্তরাষ্ট্রে ২ ট্রিলিয়ন ডলারের নাগরিক সহযোগিতায় প্রস্তাব পাশ

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: March 26, 2020 | 12:39 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস : যুক্তরাষ্ট্রে মহামারী কভিড-১৯ করোনাভাইরাসের ধ্বকল সামাল দিতে ২ ট্রিলিয়ন ডলারের নাগরিক সহযোগিতায় প্রস্তাব পাশ করেছে মার্কিন কংগ্রেস। সিনেটে পাশ হওয়া ওই প্রস্তাবটির বিপক্ষে কেউ ভোট দেননি। ৯৬-০ ভোটে প্রস্তাবটি পাশ হয়। এটিকে যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক আখ্যা দেওয়া হয়েছে। হোয়াইট হাউস এবং সিনেট মিলে মঙ্গলবার মধ্যরাতের পর আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় নাগরিক সহযোগিতার সমঝোতা হয়েছে। ২ ট্রিলিয়ন ডলারের এ নাগরিক সহযোগিতায় ৭৫ হাজার ডলারের নিচে বার্ষিক আয়ের লোকজনকে ১ হাজার ২০০ ডলারের এককালীন চেক দেওয়া হবে। চার মাসের জন্য বেকার ভাতা দেওয়া হবে সব কর্মহীনদের জন্য, ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করা হবে। বড় বড় শিল্পপ্রতিষ্ঠানেও অর্থ সাহায্য যাবে। আইনপ্রণেতাদের প্রত্যাশা এ অর্থের নানামুখী প্রবাহ নিয়ে আমেরিকার অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মোট আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে। করোনায় মোট মৃত্যু হয়েছে ৯৪৪ জনের। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV