Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

করোনাভাইরাসে মৃত্যুবরণকারীদের স্মরণে বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউএসএর বিশেষ প্রার্থনা

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: January 20, 2021 | 1:45 AM

https://www.facebook.com/USANewsNY/videos/908928436515283

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউএসএ ইনক-ব্যান্ডস করোনাভাইরাসে মৃত্যুবরণকারীদের স্মরণে ও নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেননের অভিষেক উপলক্ষে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে। এ উপলক্ষে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় গত ১৯ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

ব্যান্ডস-এর সভাপতি সোলায়মান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রেট এলায়েন্স ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি ৮৬ ডিস্টিক লিডার, সিটি কাউন্সিল মেম্বার প্রার্থী ইউডেল্কা টাপিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যান্ডস-এর সহ সভাপতি রফিকুল ইসলাম, শেখ আল মামুন, কফিল চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ শামীম আহমেদ, সিটি কাউন্সিল মেম্বার পদপ্রার্থী মির্জা মামুন, কমিউনিটি এক্টিভিস্ট মোঃ বক্কর মিয়া ও গিয়াস উদ্দিন আহমেদ। দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো-বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগের দিন ১৯শে জানুয়ারি কিকেল সাড়ে ৫টায় কোভিড-১৯ এ মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশের জন্য ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে বিশেষ লাইটিং ও মোমবাতি জ্বালিয়ে চার্চে ঘন্টা ধ্বনি বাজানোর মাধ্যমে স্মরণীয় সভা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় মূলধারার সংগঠন বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউএসএ ইনক্ এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV