করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু, আক্রান্ত শতাধিক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে শতাধিক। খবর সিএনএন’র। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকার এই ভাইরাস ঠেকাতে যাত্রীদের বিষয়ে এয়ারলাইনসগুলোর কাছে আরও তথ্য চেয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংক্রমিত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের সবাই সিয়াটল শহরের কাছে একটি নার্সিং হোমের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। এর ফলে সিয়াটলে উদ্বেগ দেখা দিয়েছে, সামনের দিনগুলোতে এই ভাইরাসের সংক্রমণ আরো ছড়িয়ে পড়তে পারে।
চীনের মহামারী রূপ নেওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের ৬০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে নতুন এই ভাইরাস। সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ১১৫ জনে দাঁড়িয়েছে। চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৩ জনে।
চীনের বাইরে মারা গেছে ১৭২ জন। এদের মধ্যে ইরানে ৬৬ জন, ইতালিতে ৫২ জন, দক্ষিণ কোরিয়ায় ২৯ জন, জাপানে ১২ জনের মৃত্যু হয়েছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests