Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

করোনাভাইরাস : নিউইয়র্কে ১০ দিনে নিতে পারে ভয়ংকর রূপ!

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: March 23, 2020 | 7:33 PM

কৌশলী ইমা : নিউইয়র্কে বর্তমান করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শহরটি করোনার এপিসেন্টারে পরিণত হয়েছে। নতুন সংক্রমণ কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। আগামী ১০ দিনের ভেতর এই পরিস্থিতি আরও ভয়ংকর রূপ ধারণ করতে পারে বলে শহরবাসীকে হুঁশিয়ারি দিয়েছেন মেয়র বিল ডি ব্লাসিও।

গতকাল রোববার এক বিবৃতির মাধ্যমে এ হুঁশিয়ারি দেন মেয়র। তিনি বলেন, ‘হাজার চেষ্টা করেও করোনাভাইরাসের নতুন সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। আপনারা সতর্ক হোন। আগামী ১০ দিনের মধ্যে এ পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠতে পারে।’

মেয়র বিল ডি ব্লাসিও আরও বলেন, ‘এভাবে জ্যামিতিক হারে যদি সংক্রমণ বাড়তে থাকে, এ ভাইরাস শনাক্তের কিট সংকট শুরু হবে। ভেন্টিলেশনের যন্ত্রপাতি সংকট সৃষ্টি হবে। সার্জিক্যাল মাস্ক উধাও হয়ে যাচ্ছে। হাসপাতালগুলোর কার্যক্রম চালানো কঠিন হয়ে যাবে।’

এদিকে করোনাভাইরাসের প্রভাবে সংকট দেখা দিয়েছে নিউইয়র্কের সুপারশপগুলোতে। পণ্যের দোকানে ঠিকভাবে প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়া যাচ্ছে না। শহরবাসীদের ধারণা, এভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই তা আরও প্রকট হয়ে উঠতে পারে। কারণ, ইতিমধ্যে করোনাভাইরাসের এপিসেন্টারে পরিণত হয়েছে নিউইয়র্ক।

এদিকে নিউইয়র্ক স্টেট গভর্নর এন্ডো কুমোর ঘোষণা অনুযায়ী গতকাল রাত থেকে লকডাউনে গেছে নিউইয়র্ক। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় গত শুক্রবার জরুরি পরিষেবাকে আওতামুক্ত রেখে এ লকডাউনের ঘোষণা দেন গভর্নর। সিটি মেয়র ডি ব্লাসিও এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট ৩৮ হাজার ১৬৭ জন আক্রান্ত হয়েছেন। রোববার নতুন করে প্রায় ১৪ হাজার জনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩৯৬ জন। এদের মধ্যে গতকাল রোববার ৯৪ জনের মৃত্যু হয়। এক নিউইয়র্কেই শনাক্ত হয়েছে ২২ হাজার ৭১৭ জন করোনা রোগী। সেখানে মারা গেছে ১১৪ জন, এর মধ্যে গতকাল মারা গেছেন ৫৮ জন। ওয়াশিংটন ডিসিতে ১ হাজার ৭৯৩ জন আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৯৪ জনের। ক্যালিফোর্নিয়া ১ হাজার ৫৫০ জনের মধ্যে মারা গেছে ২৮ জন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV