করোনাভাইরাস মহামারি : বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে স্থায়ীভাবে অনুদান বন্ধ করে দেওয়ার ৩০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস মহামারির কারণে স্থায়ীভাবে অনুদান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) প্রধানকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখযোগ্য উন্নতি সাধনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৩০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে এই চিঠির ছবি দিয়ে একটি টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠির একটি ছবি টুইটারে শেয়ার করে ট্রাম্প লিখেছেন, করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ব্যর্থ বলাই যায়। কারণ, প্রাথমিকভাবে রোগের ইঙ্গিত পেলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার গুরুত্ব বুঝতে পারেনি। প্রথমদিকে চীনের পক্ষ নিতে গিয়ে অন্যায় করেছে। তাই এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তখনই, যখন সংস্থা প্রমাণ করবে তাদের চীনের প্রতি আলাদা করে কোনও পক্ষপাত নেই। ট্রাম্প আরও লিখেছেন, আগামী ৩০ দিনের মধ্যে যদি সংস্থার যথেষ্ট উন্নতি চোখে না পড়ে, তাহলে আমরা অনুদান বন্ধ করার অস্থায়ী নির্দেশিকা স্থায়ী করব।
করোনাভাইরাস ইস্যুতে চীনের পক্ষপাতিত্ব করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকদিন ধরেই এমন অভিযোগ করে আসছিলেন। এ কারণে অনেক দিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য মার্কিন অনুদান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সেই কথাই আরও কড়া চিঠিতে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি ডব্লিউএইও’র প্রধানকে চিঠিতে লিখেন, আগামী ৩০ দিনের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি নিজের যথেষ্ট উন্নতি সাধন করতে না পারে, তাহলে স্থায়ীভাবে অনুদান বন্ধ করে দেবে আমেরিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনেক মানুষের জীবনের বিনিময়ে করোনাভাইরাস মহামারিকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দিয়েছে।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং