Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে সোমবার ৪ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: April 21, 2020 | 12:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১৬০ বাংলাদেশির মৃত্যু নিশ্চিত হওয়ার সংবাদ পাওয়া গেল। 

হাসপাতাল এবং স্বজনদের উদ্ধৃতি দিয়ে ৩ প্রবাসীর মৃত্যুর তথ্য জানিয়েছেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী। ব্রুকলীনে কর্টিলিউ রোডের বাসিন্দা নোয়াখালীর সন্তান অধ্যাপক করিমুল হকের শ্যালিকা কাজী নাসরীন মোনা (৫০) মায়মনিডেস হাসপাতালে ইন্তেকাল করেছেন। এদিন ভোররাতে মৌলভীবাজার জেলা সদরের সৈয়দপুর রোড অধিবাসী শওকত হাসান চৌধুরী শোয়েব (৫৭) কুইন্স জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। এলমহার্স্ট হাসপাতালে মারা গেছেন জ্যাকসন হাইটসের সিংহ মার্কা বিল্ডিংয়ের বাসিন্দা এবং বরিশালের গৌরনদীর সন্তান সমীর দেবনাথ (৪৮)। একইদিন সকালে কুইন্সের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনার কাশিনাথপুরের সন্তান সাইফুল খান বাবুল (৬৯) ইন্তেকাল করেছেন বলে তার স্বজনেরা জানান।

গত এক সপ্তাহের মধ্যে সোমবার (২০ এপ্রিল) নিউইয়র্ক সিটিতে সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা ৪৪৩। অপরদিকে, সোমবার সকাল ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিউইয়র্ক স্টেটে মারা গেছে ৪৭৮ জন। এ তথ্য জানিয়ে স্টেট গভর্ণর এ্যান্ড্রু ক্যুমো নিয়মিত প্রেস ব্রিফিংকালে বলেন, গত এক সপ্তাহের মধ্যে এটি হচ্ছে সর্বচেয়ে কম। একইভাবে হাসপাতালে ভর্তির হারও কমেছে। গভর্ণর বলেন, এই ধারা অব্যাহত থাকলে প্রত্যাশিত সময়ের মধ্যে সবকিছু পুনরায় চালুর পথ সুগম হবে। 

উল্লেখ্য, ১৫ মে পর্যন্ত নিউইয়র্কে লকডাউন ঘোষণা করা হয়েছে। অপর স্টেটসমূহে ১ মে পর্যন্ত বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া সকলকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV